
কোনো বলপ্রয়োগ ছাড়া বিয়ের আশ্বাস দিয়ে ১৬ বছরের বেশি বয়সের নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে কেবল পুরুষের শাস্তির বিধান কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের বেঞ্চ এই রুল জারি করেন।
এর আগে, বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক-সংক্রান্ত বিষয়ে ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর বৈধতা চ্যালেঞ্জ করে গত বছরের ৭ এপ্রিল মানবাধিকার সংগঠন ‘এইড ফর ম্যান ফাউন্ডেশনের’ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রাশিদুল হাসান রিট করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর ৯খ ধারায় উল্লেখিত বিয়ের প্রলোভনের মাধ্যমে যৌনকর্মের দণ্ড-সংক্রান্ত ধারা বাতিলে রুল জারি করেন।
রুল বিবেচনাধীন থাকা অবস্থায় অধ্যাদেশ আইনে পরিণত করা হয়। ওই বিধানটি আইনেও সংযোজন করা হয়। পরে সম্পূরক আবেদন করা হয়। আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। তিনি জানান, এটা বৈষম্যমূলক। কারণ প্রতিশ্রুতি নারীও না রাখতে পারে, পুরুষও না রাখতে পারে। কিন্তু শুধুমাত্র পুরুষের শাস্তির বিধান করা হয়েছে। এটা অসাংবিধানিক।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানব পাচার শুধু একজন মানুষের স্বাধীনতা ও মর্যাদাকেই ধ্বংস করে না, এটি সমাজের ভিত্তিকেও আঘাত করে। প্রযুক্তিনির্ভর অপরাধের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরিতে সরকার কাজ করছে।
১ ঘণ্টা আগে
সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর ফলে দেশেই না ফিরেও প্রবাসীরা ভোটার ও এনআইডি নিবন্ধনের সুযোগ পাবেন।
১ ঘণ্টা আগে
কক্সবাজার সমুদ্র সৈকতে ঝুঁকিপূর্ণ প্যারাসেইলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী নিশাত ফারজানা এ নোটিশ পাঠান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে নোটিশে।
২ ঘণ্টা আগে
দেশের বিদ্যুৎ ও গ্যাস-সংকটের জন্য পূর্ববর্তী সরকারের দীর্ঘদিনের অনিয়ম ও লুটপাটকে দায়ী করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিধ্বস্ত জ্বালানি খাত পুনর্গঠনে সময় প্রয়োজন। তিনি বলেন, জনগণের বর্তমান ভোগান্তির বিষয়টি সরকার উপলব্ধি করছে এবং সংকট কাটিয়ে উঠতে কাজ করে যাচ্ছে।
৩ ঘণ্টা আগে