
সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর ফলে দেশেই না ফিরেও প্রবাসীরা ভোটার ও এনআইডি নিবন্ধনের সুযোগ পাবেন।
আজ মঙ্গলবার সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ সেবার উদ্বোধন করেন। এ সময় তিনি তিনজন প্রবাসী বাংলাদেশির হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) তুলে দেন।
অনুষ্ঠানে সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসি সানাউল্লাহ বলেন, ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র ব্যবস্থাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক, জনবান্ধব করার লক্ষ্যে নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি দুর্নীতি ও অসাধু দালালচক্রের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে সকলের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স তাঁর বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সেবাটি আরও সহজ, দ্রুত ও কার্যকরভাবে প্রদানের জন্য হাইকমিশন সব সময় সচেষ্ট থাকার আশ্বাস দেন।

সরকারের চাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য তারিখ থেকে নির্বাচন কমিশন সরে এসেছে—এমন অভিযোগ নাকচ করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তাঁর ভাষ্য, সংবিধান, আইন ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় কাজ করে ইসি। নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষা থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন এড়াতে ওই সময়ের বাইরে....
৯ মিনিট আগে
আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, দেশজুড়ে জনগণের সেবা, আইনশৃঙ্খলা রক্ষা করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও কল্যাণে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ পুলিশ। আমাদের কাজ ও জনগণকে সেবা দেওয়ার ধরন যেভাবে প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, সেভাবে নির্ভরযোগ্য সংযোগ ও প্রযুক্তিও দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
১ ঘণ্টা আগে
শান্তি প্রক্রিয়া ও সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণ বাড়ানো এবং তাঁদের ওপর নিপীড়নের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিউইয়র্কে স্থানীয় সময় বুধবার জাতিসংঘ...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। বৈঠকে জনস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, টিকাদান কর্মসূচি, সাশ্রয়ী ভ্যাকসিন এবং স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়।
২ ঘণ্টা আগে