
দেশজুড়ে চলমান বিদ্যুৎ ও গ্যাস-সংকটের বাস্তবতা স্বীকার করে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘অজুহাতের মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাই না। সমস্যা আছে আমরা জানি। আমরা সেই সমস্যাকে চিহ্ণিত করতে চাই। সমস্যা সমাধানের জন্য আমরা নিরন্তর চেষ্টা করে যাচ্ছি।’
আজ মঙ্গলবার বিকেলে জুলাই আন্দোলন নিয়ে ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনির্বার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক এক আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জুলাই আন্দোলনের দুই বছর পূর্তিতে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এই আলোচনার আয়োজন করে বিএনপি।
বিদ্যুৎ-গ্যাস নিয়ে জনগণের ভোগান্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণ অবশ্যই একটা কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা আমাদের সাধ্য, অভিজ্ঞতা ও পরামর্শের ভিত্তিতে সাধ্যমতো চেষ্টা করছি জনগণকে এই পরিস্থিতি থেকে বের করে আনতে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ, গ্যাস নিয়ে জনগণ সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। আমারা জানি দেশের বিভিন্ন প্রান্তে মানুষ ভোগান্তি পোহাচ্ছেন। কিন্তু এ কথাও সত্য যে, ফ্যাসিবাদী সরকার এই জ্বালানি খাতকে তাদের পকেট ভারী করার খাত হিসেবে বিবেচনা করেছে। স্বাভাবিকভাবেই এত বছরে লুটপাট করে যে সেক্টরকে বিধ্বস্ত করে ফেলা হয়েছে, সেই সেক্টরকে পুনর্গঠন করতে হলে তো সময়ের প্রয়োজন।’
গ্যাস-সংকট মোকাবিলায় বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে জানিয়ে তারেক রহমান বলেন, ‘মিয়ানমার থেকে গ্যাস আনার প্রক্রিয়া শুরু করেছি। এ ব্যাপারে মালয়েশিয়াও আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে।’
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ায় সরকারকে কঠিন বাস্তবতা মোকাবিলা করতে হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে দেখলাম, আমরা অত্যন্ত ভঙ্গুর একটি অর্থনীতি পেয়েছি। আমরা দেখতে পেলাম, ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা পেয়েছি, ভঙ্গুর বিভাজিত প্রশাসন পেয়েছি। প্রশাসনের বিভিন্ন জায়গায় আমরা এই বিভাজন পেয়েছি। একটি রাষ্ট্রের যতগুলো ব্যবস্থা থাকে, প্রত্যেকটি ব্যবস্থা আমরা বিধ্বস্ত অবস্থায় পেয়েছি।’
সভায় জুলাই আন্দোলনকে ‘জনগণের আন্দোলন’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘জুলাই-আগস্টের যে আন্দোলন, এটি ছিল সম্পূর্ণরূপে জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই সেই আন্দোলন সফল হয়েছে।’ তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের সফলতার দাবিদার এই দেশের সর্বস্তরের মানুষ। এই সফলতা একক কোনো ব্যক্তি বা দলের নয়। বাংলাদেশে জুলাই-আগস্টে যেটি হয়েছে, জুলাই আগস্টে যে সফলতা এসেছে, জনগণ যখন সম্পূর্ণভাবে সম্পৃক্ত হয়েছে, জনগণের সেই আন্দোলন সফল হয়েছে।’
সভায় বিএনপি ঘোষিত ৩১ দফা প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘নির্বাচনে এই ৩১ দফাকে সমর্থন দিয়ে জনগণ বিএনপির পক্ষে রায় দিয়েছে। যে কারণে আমি মনে করি, এই ৩১ দফা এখন আর শুধু বিএনপির নয়, এই ৩১ দফা এখন জনগণের ৩১ দফা।’ তিনি বলেন, ‘আমরা আমাদের ৩১ দফায় বলেছিলাম-আমাদের মূল লক্ষ্য হচ্ছে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা। একই সঙ্গে আমরা এটাও বলেছিলাম, এই ৩১ দফা হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনেরও ৩১ দফা।’

দেশের বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য পূর্ববর্তী সরকারের দীর্ঘদিনের অনিয়ম ও লুটপাটকে দায়ী করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিধ্বস্ত জ্বালানি খাত পুনর্গঠনে সময় প্রয়োজন। তিনি বলেন, জনগণের বর্তমান ভোগান্তির বিষয়টি সরকার উপলব্ধি করছে এবং সংকট কাটিয়ে উঠতে কাজ করে যাচ্ছে।
১০ মিনিট আগে
ব্ল্যাক বেঙ্গল ছাগলসহ সম্ভাবনাময় প্রাণিজ পণ্য এবং কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়ার আগ্রহের কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান। তিনি আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য
২৮ মিনিট আগে
সরকারের ভাষ্য, অধিকাংশ গণমাধ্যম আদালতের নির্দেশনা ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনার প্রতি শ্রদ্ধা জানিয়ে এ নির্দেশনা অনুসরণ করলেও, কিছু গণমাধ্যম এখনো দণ্ডিত আসামির বক্তব্য প্রচার করছে, যা নিয়ে সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কারের দাবিতে রাজপথে আন্দোলন করলেও সংবিধান সংশোধনে জাতীয় সংসদে গঠিত বিশেষ কমিটিতে থাকবে ইসলামী আন্দোলন। আজ মঙ্গলবার জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে দলটির একমাত্র সংসদ সদস্য অলি উল্লাহ উপস্থিত ছিলেন না।
১ ঘণ্টা আগে