
বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার চার্জিং স্টেশন পরিচালনার সঙ্গে বিদ্যুৎ বিভাগ ও সিটি করপোরেশনের কিছু লোক জড়িত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের ফলে সরকার রাজস্ব হারাচ্ছে। অটোরিকশা নিয়ন্ত্রণে কর্মসংস্থান, পরিবেশ, যানবাহনের শৃঙ্খলা ও জাতীয় স্বার্থ—সবকিছু বিবেচনায় নিয়ে নতুন নীতিমালা ও বিধি প্রণয়ন করা হয়েছে।
আজ সোমবার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ ধারায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) রেহানা আক্তার রানুর নোটিশের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীতে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে রেহানা আক্তার রানু স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ইমানদারিত্ব। বৈদ্যুতিক পিলার থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে সেটা চার্জিং স্টেশন হিসেবে ব্যবহৃত হচ্ছে, সরকারের রাজস্ব ক্ষতি, দুর্নীতি, এর সঙ্গে বিদ্যুৎ বিভাগের লোকজন জড়িত আর সিটি করপোরেশনের লোকজন জড়িত।’ তিনি আরও বলেন, জাতীয় স্বার্থকে সবার আগে দেখতে হবে। একই সঙ্গে অটোরিকশা নিয়ন্ত্রণের ক্ষেত্রে যাতে কোনো বেকারত্ব সৃষ্টি না হয় ও কর্মসংস্থানের ক্ষতি না হয়, সেদিকেও নজর রাখতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অটোরিকশায় ব্যবহৃত ব্যাটারি পরিবেশবান্ধব করার বিষয়টি নীতিমালায় রাখা হয়েছে। ব্যাটারিকে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে ট্র্যাক করার ব্যবস্থাও থাকবে। একটি নিবন্ধনের অধীনে যাতে একাধিক অটোরিকশা চালানো না যায়, সে ব্যবস্থাও করা হবে। কর্মসংস্থান, পরিবেশ ও যানবাহন ব্যবস্থাপনার বিষয়গুলো সমন্বয় করেই নতুন নীতিমালা ও বিধি প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, যাতে বেকারত্ব না বাড়ে, কর্মসংস্থান যাতে ব্যাহত না হয়, পরিবেশ যাতে সঠিক থাকে, যানবাহনের সুশৃঙ্খলতা থাকে, নিয়ন্ত্রণ থাকে, ট্রাফিক ব্যবস্থাপনা সঠিক থাকে—সবকিছু লক্ষ রেখে এটা বাস্তবায়ন করা হবে।

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে দেড় শ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমি তো একা খাব না। আমি তো ১৮ কোটি মানুষ নিয়ে খেতে চাই। আমি সবাইকে নিয়ে খেতে চাই। তারপরও ধন্যবাদ এই প্রস্তাবটি দেওয়ার জন্য।’
২ মিনিট আগে
বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নজরদারির জন্য একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক। আজ সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৬৩তম অধিবেশনে বৈশ্বিক পরিস্থিতি নিয়ে দেওয়া...
২৫ মিনিট আগে
জ্বালানি ও গ্যাস সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, সরকারের লক্ষ্য ২০২৭ সালে কিছুটা স্বস্তি, ২০২৮ সালে আরও বেশি স্বস্তি এবং ২০৩০ সালের মধ্যে দেশে জ্বালানি সংকটমুক্ত পরিস্থিতি তৈরি করা।
২৯ মিনিট আগে
আন্তমন্ত্রণালয় সহযোগিতার মাধ্যমে সার্ভিস ডেলিভারি, ম্যাট্রিক্স, পলিসি ব্রিফ এবং ট্রাকার তৈরি করে সরকারের পরিকল্পনা, বাজেট প্রণয়ন, সেবা পরিবীক্ষণ ও সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা)...
৩৬ মিনিট আগে