
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ৩ মার্চ থেকে। যাত্রীরা ওই দিন ১২ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যেকোনো দিনের অগ্রিম টিকিট কিনতে পারবেন।
আজ শনিবার রাজধানীর গাবতলিতে বাংলাদেশ বাস–ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সংগঠনের সেক্রেটারি শুভঙ্কর ঘোষ রাকেশ।
বাংলাদেশ বাস–ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ও শ্যামলী এনআর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, আগামী ৩ মার্চ সকাল থেকে কাউন্টার ও অনলাইন—দুই মাধ্যমেই অগ্রিম টিকিট বিক্রি হবে। যাত্রীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে পছন্দের বাস ও আসন নির্বাচন করে টিকিট কিনতে পারবেন। ৩ মার্চ দেওয়া হবে ১২ মার্চ থেকে ঈদের আগের দিনের যাত্রার টিকিট।
ঈদে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে তিনি জানান, ‘বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে কোনো ভাড়া নেওয়ার সুযোগ নেই। অনলাইন প্ল্যাটফর্মেও একই ভাড়া কার্যকর থাকবে। প্রতিটি কাউন্টারে বিআরটিএ অনুমোদিত ভাড়ার চার্ট টাঙানো বাধ্যতামূলক করা হবে।’
টিকিট কালোবাজারি ঠেকাতে বিভিন্ন কাউন্টারে সিসি ক্যামেরা বসানো হয়েছে উল্লেখ করে শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, ‘কোনো অনিয়ম ধরা পড়লে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মালিক সমিতির পক্ষ থেকেও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তাঁর সরকারি বাসভবন যমুনা ছেড়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে তিনি বাসভবন ছাড়েন।
৩৭ মিনিট আগে
দীর্ঘ ৪০ বছর পর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে লড়বে বাংলাদেশ। সৌদি আরব সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতা নিয়ে আলোচনা হয়েছে। ওআইসিভুক্ত বিভিন্ন দেশ শুধু বাংলাদেশকে সমর্থনই দেবে না...
৩৮ মিনিট আগে
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, এতে স্থানীয় ও বিদেশি কূটনৈতিক মহল থেকে কথা শুনতে হয়েছে। মাথা হেঁট হয়েছে। এই হামলার সুষ্ঠু বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এই সরকার করবে।
১ ঘণ্টা আগে
বিচারিক কার্যক্রমে সবার সহযোগিতা চাওয়া হবে, যাতে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। আগামী দুই মাসের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট দেওয়ার নির্দেশ দিয়েছি। আমরা চাই বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হোক...
১ ঘণ্টা আগে