
সাবেক আইজিপি বেনজীর আহমেদের কর্মকাণ্ডে পুলিশ বাহিনীর সব সদস্য মর্মাহত ও ক্ষুব্ধ বলে বিবৃতি দিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। আজ শুক্রবার পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলুর সই করা বিবৃতিটি গণমাধ্যমে দেওয়া হয়।
‘সাবেক আইজিপি বেনজীর আহমেদের মাধ্যমে রাষ্ট্রের বিরুদ্ধে গোপন যড়যন্ত্রের তীব্র প্রতিবাদ’ শিরোনামে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে ও জন-আকাঙ্ক্ষা বাস্তবায়নে পুলিশ বাহিনী গঠনে পুলিশের সব সদস্য দৃঢ়তার সঙ্গে নিরলসভাবে কাজ করছেন। পুলিশ বাহিনীর যেসব বিতর্কিত সদস্য গণহত্যাসহ ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ ছিলেন, দেশের প্রচলিত আইনে তাঁদের বিচারের বিষয়ে বাংলাদেশ পুলিশের সব সদস্য একমত।
বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি গণহত্যা, দুর্নীতি, মানি লন্ডারিংসহ একাধিক মামলায় জড়িত পলাতক সাবেক আইজিপি বেনজীর আহমেদ ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সে একটি ষড়যন্ত্রমূলক সভায় অংশ নেন। সেখানে বাংলাদেশ পুলিশ বাহিনী সম্পর্কে তাঁর একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে। এটি বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের চোখে পড়েছে।
ওই বক্তব্য বাংলাদেশ পুলিশ বাহিনী এবং এর সদস্যদের পেশাদারত্বকে চরমভাবে ক্ষুণ্ন করে বলে পুলিশ অ্যাসোসিয়েশন মনে করে। এ ধরনের সভায় অংশ নেওয়া ও বক্তব্য দেওয়া দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহিতা। এমন ব্যক্তির দায়ভার কখনো কোনো বাহিনী বহন করে না। ২০১৩ সালে হেফাজতের বিরুদ্ধে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত গণহত্যা, হাজার কোটি টাকার দুর্নীতির ঘটনায় সম্পৃক্ততা এবং দুদকের একাধিক মামলায় অভিযুক্ত একজন ব্যক্তির বাংলাদেশ পুলিশ বাহিনী, সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশ পুলিশ বাহিনীর সব পুলিশ সদস্য মর্মাহত ও ক্ষুব্ধ। বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন এ ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
সম্প্রতি সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের একটি কথোপকথন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভার্চুয়াল বৈঠকে পলাতক আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে তিনি বিভিন্ন মন্তব্য করেন।
তবে সেটি প্রকৃতই বেনজীর আহমেদের বক্তব্য কি না, তা আজকের পত্রিকা যাচাই করেনি।
ওই আলোচনায় বেনজীর আহমেদ বলেন, ‘আপনারা যখন (আওয়ামী লীগ) সংগঠিত হবেন, তখন পুলিশের উপস্থিতি আপনাদের সামনে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। বিএনপি-এরশাদের আমলে অনেক এমপি পুলিশের মধ্যে তাঁদের লোক ঢুকিয়েছিল। এসব লোক এখনো পুলিশে রয়েছে, যারা নিজেরা পার্টির সঙ্গে যুক্ত এবং রাজনৈতিক কাজে সক্রিয়। এ ধরনের পুলিশ সদস্যদের এখনো অনেকে তাঁদের কাজে সক্রিয় এবং রাজনৈতিক অবস্থান নিতে প্রস্তুত।’

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, সরকার চাইলে সেগুলো সংশোধন করে, সংযোজন করে নতুন আইন করতে পারে। আজ রোববার সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন...
১ ঘণ্টা আগে
২৮ মার্চ গভীর রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক অভিযানে যমুনা অয়েল কোম্পানির মোংলা ডিপোতে জ্বালানি তেলের (ডিজেল) মজুতসংক্রান্ত একটি বিশেষ অসংগতি ধরা পড়ে। অফিস রেকর্ড বা স্টক রেজিস্টারের তুলনায় বাস্তবে মজুতের পরিমাণ সাড়ে ১২ হাজার লিটারের বেশি হওয়ার বিষয়টি খতিয়ে দেখতে কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ..
১ ঘণ্টা আগে
মন্ত্রী জানান, অধ্যাদেশ যাচাই-বাছাইসংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির বৈঠক আজ রাতে অনুষ্ঠিত হবে। ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে...
২ ঘণ্টা আগে
নির্দেশনায় বলা হয়েছে, ইতিপূর্বে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ অফিস কক্ষে আবশ্যিকভাবে অবস্থান এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়সহ দায়িত্বশীল আচরণ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে নির্দেশনা দেওয়া হয়।
২ ঘণ্টা আগে