আজ ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। সারা পৃথিবীতে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে ২০১১ সাল থেকে আন্তর্জাতিকভাবে প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে। বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্যমতে, বাংলাদেশে গত ১৭ বছরে মোট ৬২৯ জন গুমের শিকার হয়েছেন। একই ধরনের তথ্য দিয়েছে আরেক বেসরকারি সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটিও।
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপক্ষে আজ শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনের আয়োজন করেছে বাংলাদেশে গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’।
সংগঠনটির সমন্বয়ক আফরোজা ইসলাম আঁখি বলেন, ‘গুম হওয়া ব্যক্তিদের মধ্যে মায়ের ডাকের সঙ্গে সম্পৃক্ত এমন পরিবারের এখনো ১৫৩ জনের কোনো খোঁজ জানে না তাঁদের স্বজনেরা।’
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) চেয়ারপারসন অ্যাডভোকেট জেড আই খান পান্না এক বিবৃতিতে বলেন, আসক গুমের মতো নিষ্ঠুর ও অমানবিক অভিযোগ উত্থাপনের শুরু থেকেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিয়মিতভাবে ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে এসব দাবি জানিয়ে আসছিল। আসকের তথ্যমতে, ২০০৭ সাল থেকে ২০২৩ পর্যন্ত মোট ৬২৯ জন গুমের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ৭৮ জনের লাশ উদ্ধার হয়েছে; অপহরণের পর ছেড়ে দেওয়া হয়েছে ৫৯ জনকে এবং পরবর্তী সময়ে গ্রেপ্তার দেখানো হয়েছে ৭৩ জনকে। বাকিদের এখনো সন্ধান পাওয়া যায়নি।
বিবৃতিতে আরও বলা হয়, আসকসহ দেশের নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন নাগরিক গোষ্ঠীর দীর্ঘদিনের দাবি গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ। পাশাপাশি গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। আসক অন্তর্র্বতীকালীন সরকারের এমন পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছে। পাশাপাশি, জোরপূর্বক গুম থেকে সব নাগরিকের সুরক্ষা দিতে এবং গুম হওয়া ব্যক্তির সন্ধান, শনাক্ত ও জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণের উদাত্ত আহ্বান জানাচ্ছে।
বেসরকারি সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সারা পৃথিবীতে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে দিবসটি পালিত হয়। ২০০৬ সালের ২০ ডিসেম্বর গুম হওয়া ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক সনদ হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে এই প্রস্তাব গৃহীত হয়।
২০০৬ সালের ২০ ডিসেম্বর গুম হওয়া ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক সনদ হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে এই প্রস্তাব গৃহীত হয়। ২০১০ সালের ডিসেম্বরে ‘ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রটেকশন অব অল পারসন্স অ্যাগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়্যারেন্স’ সম্মেলনে যে আন্তর্জাতিক সনদ কার্যকর হয়, তাতে ৩০ আগস্টকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ঘোষণা করা হয়।
২০১১ সাল থেকে প্রতিবছর ৩০ আগস্ট গুম হওয়া মানুষের স্মরণ, সেই সঙ্গে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য দিবসটি পালন করা হচ্ছে বিশ্বব্যাপী।

দীর্ঘমেয়াদি ও জটিল প্রক্রিয়ায় না গিয়ে গুমের শিকার ব্যক্তিদের সরাসরি আদালতে গিয়ে ন্যায়বিচার ও প্রতিকার পাওয়ার সুযোগ রাখা হয়েছে প্রস্তাবিত আইনে। প্রস্তাবিত আইনে গুমের ধরন ও অপরাধের গুরুত্ব অনুযায়ী সর্বোচ্চ যাবজ্জীবন থেকে ক্ষেত্রবিশেষে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে...
২ ঘণ্টা আগে
পাহাড়ি ঢলে নেপালের বিস্তীর্ণ অঞ্চল লন্ডভন্ড হওয়ার পর দেশটি থেকে ভারতীয় গ্রিড হয়ে আসা ৩৮ মেগাওয়াট জলবিদ্যুৎ বন্ধ হয়ে গেছে। গ্যাস ও কয়লার সরবরাহ কম থাকায় এই দুই উৎস থেকেও কমেছে বিদ্যুতের জোগান। ফলে মাত্র ১৫ হাজার মেগাওয়াটের চাহিদা পূরণ করতে গিয়েও ঘণ্টায় আড়াই থেকে তিন হাজার মেগাওয়াট...
৮ ঘণ্টা আগে
সব ধরনের অপপ্রচার ও গুজব সম্পর্কে সতর্ক থাকতে হবে। কোনো ঘটনা ঘটার আগেই সে সম্পর্কে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের...
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পলাতক ফ্যাসিস্ট সরকার দেশের জনগণের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার দমন করার জন্য গুম-অপহরণের অমানবিক পথ বেছে নিয়েছিল। গুম-অপহরণের শিকার ব্যক্তিদের মাসের পর মাস কিংবা বছরের পর বছর ধরে আটক রাখার জন্য তৈরি করেছিল গোপন বন্দিশালা।
১০ ঘণ্টা আগে