
পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। আজ রোববার রাতে সেতু বিভাগ থেকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে তথ্য অধিদপ্তরের এক প্রেস নোটে জানানো হয়েছে।
প্রেস নোটে বলা হয়েছে, সোমবার (২৭ জুন) ভোর ৬টা থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সরকার।
সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. তোফাজ্জেল হোসেন জানান, রোববার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত যেসব গাড়ি চলাচল করেছে তার ৬০ শতাংশই মোটরসাইকেল। ট্রাক বা বড় যান কিছুটা কম ছিল প্রথম দিন।
এর আগে রোববার সন্ধ্যায় পদ্মা সেতুতে একটি মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। এতে দুজন আহত হওয়ার খবর পাওয়া যায়। তাঁদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, দুই মোটরসাইকেলের গুরুতর আহত দুজন সেতুর ওপর পড়ে আছেন। পাশে রক্ত ও জুতা পড়ে আছে। তবে সেতুর কোন জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
রোববার সন্ধ্যায় পদ্মা সেতুর উত্তর টোল প্লাজার উত্তর প্রান্তে মোটরসাইকেলের ভিড় লেগে যায়। এ সময় টোল দিয়ে মোটরসাইকেল নিয়ে সেতুতে উঠে উল্লাস প্রকাশ করেন আরোহীরা।
গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু উদ্বোধনের পর আজ রোববার সকাল থেকে সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

রাজধানীর তেজগাঁওয়ে কেন্দ্রীয় ওষুধাগারে (সিএমএসডি) ভেন্টিলেটর ও অন্যান্য চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে এসব তথ্য জানান তিনি। এই অনুষ্ঠানে দেশের ১০টি জেলা সদর হাসপাতালে একটি করে ভেন্টিলেটর ও অক্সিজেন কনসেনট্রেটর সরবরাহ করা হয়।
১৫ মিনিট আগে
সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে ‘অল পার্টি ককাস’ কাজ করতে পারে। এর মাধ্যমে দেশের উন্নয়নে পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগণের অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি নিশ্চিত হবে...
৩৮ মিনিট আগে
রাষ্ট্রে একটি এলিট ফোর্স থাকার প্রয়োজন রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, পুলিশ বাহিনী যেসব অপরাধ দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে পারেনি, সেসব ক্ষেত্রে র্যাব কার্যকর ভূমিকা রেখেছে।
১ ঘণ্টা আগে
গণমাধ্যমকে আধুনিক গণমাধ্যম কমিশনের আওতায় আনা গেলে সরকার, মালিকপক্ষ কিংবা অন্য কোনো পক্ষ তা নিয়ন্ত্রণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, জবাবদিহি নিশ্চিত করে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলাই এখন তথ্য মন্ত্রণালয়ের অগ্রাধিকার।
২ ঘণ্টা আগে