যানবাহন চলাচলের জন্য আজ সকাল ৬টা থেকেই পদ্মা সেতু খুলে দেওয়া হয়েছে। সকাল থেকেই মাওয়া ও জাজিরা টোল প্লাজার সামনে যানবাহনের চাপ ছিল। সেতুতে যানবাহন চলাচল শুরুর প্রথম ৮ ঘণ্টায় প্রায় ১৫ হাজার ২০০টি গাড়ি চলাচল করেছে। এ থেকে টোল আদায় হয়েছে ৮২ লাখ ১৯ হাজার ৫০ টাকা।
আজ রোববার বিকেলে টোলের বিষটি জানিয়েছেন সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. তোফাজ্জেল হোসেন।
তোফাজ্জেল হোসেন বলেন, ‘সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত যেসব গাড়ি চলাচল করেছে তার ৬০ শতাংশই মোটরসাইকেল। ট্রাক বা বড় যান কিছুটা কম ছিল প্রথম দিন। মাওয়া প্রান্তে ৮ হাজার ৪৩৮টি গাড়ি চলাচলে আয় হয়েছে ৪৬ লাখ ৮৯ হাজার ৫৫০ টাকা। জাজিরা প্রান্তে ৬ হাজার ৭৬২টি গাড়ি চলাচলে ৩৫ লাখ ২৯ হাজার ৫০০ টাকা। মোট টোল আদায় হয়েছে ৮২ লাখ ১৯ হাজার ৫০ টাকা।’
এদিকে পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে পদ্মা সেতু চালুর পর প্রতিদিন সেতু দিয়ে প্রায় ২৪ হাজার যানবাহন চলাচল করবে। এর মধ্যে ট্রাক পারাপার হবে ১০ হাজার ২৪৪টি। বাস ও হালকা যানবাহন পারাপার হবে সাড়ে ১৩ হাজারের বেশি। সমীক্ষা অনুযায়ী যানবাহনের এই সংখ্যা ২০২৫ সালের দিকে বেড়ে যাবে, তখন সেতু দিয়ে যানবাহন চলাচলের সংখ্যা দাঁড়াবে দৈনিক ৪১ হাজার।

মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ড্রেজারমালিককে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বেলা ৩টার দিকে উপজেলার জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা এলাকায় অভিযান চালানো হয়।
১০ মিনিট আগে
সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি হাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১৩টি চায়না দুয়ারি জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ জাল বিক্রির অভিযোগে দুজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
১০ মিনিট আগে
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। গত এক মাসে ঘটেছে অন্তত ১৭টি চুরির ঘটনা। বিপরীতে পুলিশের খাতায় জমা পড়েছে মাত্র তিনটি অভিযোগ। আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন নাজুক চিত্র ও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে জনমনে। ক্ষতিগ্রস্তরা বলছেন, থানায় অভিযোগ করেও প্রতিকার ন
১৩ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের ফকিরগঞ্জ বাজারে শতবর্ষী একটি মরা শিমুল গাছ এখন জননিরাপত্তার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। প্রায়ই শুকনো ডালপালা ভেঙে পড়ছে, অথচ দাঁড়িয়ে থাকা গাছটি অপসারণে এখনো নেওয়া হয়নি কার্যকর কোনো উদ্যোগ। এতে বাজারের ব্যবসায়ী, পথচারী, স্থানীয় বাসিন্দা এবং পাশের বিদ্যালয়
১৫ মিনিট আগে