সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এক লটারিতে এক মিলিয়ন দিরহাম বা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন কোটি টাকা জিতেছেন বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ। ৫৬ বছর বয়সী এই বাংলাদেশি পেশায় একজন গাড়িচালক। তিনি আবুধাবি বিগ টিকিটে এই পুরস্কার জিতেছেন।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, রাস আল খাইমায় বসবাস করা মোহাম্মদ আবুধাবি বিগ টিকিটের কথা প্রথম শুনেছিলেন তাঁর বন্ধুদের কাছে। তাঁরা বন্ধুরা মিলে প্রতি মাসেই লটারির টিকিট কিনতেন।
মোহাম্মদ বলেন, ‘১৯ জন বন্ধু মিলে আমাদের গ্রুপ। প্রায় এক বছর ধরে প্রতি মাসেই টিকিট কিনছি আমরা। নিজের নামে এবারই তৃতীয়বারের মতো টিকিট কিনেছিলাম।’
বিগ টিকিটের বিশেষ প্রচারণার সময় টিকিট কিনে বড় অঙ্কের অর্থ পুরস্কার পাওয়া প্রসঙ্গে মোহাম্মদ বলেন, ‘দুটি কিনলে দুটি ফ্রি অফারে আমরা চারটি টিকিট কিনেছিলাম। আমি দুটো টিকিট বাছাই করেছি, আমার বন্ধুরা বেছে নিয়েছে বাকি দুটো। যে টিকিটে পুরস্কার জিতেছি সেটা আমারই বেছে নেওয়া। এই পুরস্কার জয়ে আমি অত্যন্ত আনন্দিত।’
পুরস্কারের এই অর্থ দিয়ে বাংলাদেশে পরিবারের জন্য বাড়ি কিনতে পারেন বলে জানান মোহাম্মদ। তিনি বলেন, ‘এখনো জানি না টাকা দিয়ে কী করব। পুরস্কারটা বন্ধুদের সঙ্গে ভাগ করে নেব। আর নগদ অর্থ দিয়ে বাংলাদেশে আমার সন্তানদের জন্য নতুন একটি বাড়ি কিনতে পারি।’
চলতি মাসের পুরোটা জুড়েই টিকিট কিনে পরবর্তী ড্রতে ২০ মিলিয়ন দিরহাম বা, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ কোটি টাকা পুরস্কার জয়ের সুযোগ থাকছে। বিগ টিকিটের গ্রাহকেরা সামনে সাপ্তাহিক ড্রতে এক মিলিয়ন দিরহাম জিততে পারবেন। আয়োজকেরা ঘোষণা করেছেন, নতুন ড্র অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর বেলা ২টায়। নতুন বছরে প্রবেশের আগে অংশগ্রহণকারীদের বড় জয়ের সুযোগ করে দেওয়া হচ্ছে বলে জানান আয়োজকেরা।
৩১ ডিসেম্বরের ড্রতে বিভিন্ন ক্যাটাগরিতে ১৩টি পুরস্কার থাকবে। ২০ মিলিয়ন দিরহামের পুরস্কার ছাড়াও থাকছে আরও ১০টি নগদ পুরস্কার। সেখানে থাকবে বিলাসবহুল বিএমডব্লিউ এবং রেঞ্জ রোভার ভেলার গাড়ি জয়ের সুযোগ।

কাগজ-কলমে ঢাকা থেকে রংপুরে যেতে কুড়িগ্রাম এক্সপ্রেসের সময় লাগে ৯ ঘণ্টা ৫০ মিনিট। কিন্তু বাস্তবে আরও অনেক রুটের মতো এই পথেও তা যেন সময়সূচির পাতায় সীমাবদ্ধ। ১ আগস্টের যাত্রায় পার্বতীপুরে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ৪ ঘণ্টা ১০ মিনিট দেরিতে গন্তব্যে পৌঁছায় ট্রেনটি।
১ ঘণ্টা আগে
সারা দেশে পাইপলাইনের গ্যাস ও বিদ্যুতের সংকট গতকাল বুধবার আবার বেড়েছে। ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গ্যাসের চুলা দিনের বেশির ভাগ সময়ই জ্বলছে না। রাজধানীসহ সারা দেশে বিদ্যুতের লোডশেডিং করা হচ্ছে। শহরের চেয়ে গ্রামে লোডশেডিংয়ের পরিমাণ বেশি। গ্রামে ১০-১৫ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং করা হচ্ছে।
২ ঘণ্টা আগে
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না থাকায় দেশের বিভিন্ন প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অনেক মানুষ সরকারি বিভিন্ন সেবা এবং সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আর জন্মনিবন্ধন না থাকা, ঠিকানা ও পরিচয়সংক্রান্ত জটিলতাসহ নানা কারণে তাঁদের এনআইডি পেতে সমস্যা হচ্ছে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ থেকে ২০২৩ সাল পর্যন্ত আটটি রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে। এর মধ্যে শুধু ১৯৯১ সালের নির্বাচনে জাতীয় সংসদে ভোটাভুটি হয়েছে। একক প্রার্থী থাকায় পরের সাতবার ভোটের প্রয়োজন হয়নি। এবার অবশ্য প্রেক্ষাপট কিছুটা ভিন্ন।
৫ ঘণ্টা আগে