
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার যুক্তরাষ্ট্রের প্যাটারসন নিউজার্সির জ্যাপার স্ট্রিটের ১৭৯ নম্বর বাড়ি ও সেখানকার তিনটি ব্যাংকের হিসাব জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার সিনিয়র বিশেষ জজ ও মহানগর দায়রা জজ মো. আসাদুজ্জামান এ আদেশ দেন।
আদেশে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আইনের বিধি-বিধান পালন করে ওই বাড়ি ও ব্যাংক হিসাব জব্দ করতে বলা হয়।
২০ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে দুদকের বিশেষ পিপি মোশারফ হোসেন কাজল আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
মোশারফ হোসেন কাজল জানান, এস কে সিনহা ও তাঁর ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় এই নির্দেশ দেওয়া হয়েছে। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৬ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।
জানা গেছে, নিউজার্সির ভ্যালি ন্যাশনাল ব্যাংক ইন প্যাটারসন ও অন্য দুটি ব্যাংকের হিসাব জব্দ করা হয়েছে। ওই তিনটি ব্যাংক হিসাবে বাংলাদেশ থেকে টাকা পাচার করা হয়েছে। গত বছর ৩১ মার্চ দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে সংস্থার সমন্বিত কার্যালয় ঢাকা-১-এ মামলাটি করেন।
মামলার এজাহারে বলা হয়, এস কে সিনহা প্রধান বিচারপতি থাকাকালে বিভিন্নভাবে অর্জিত অর্থ হুন্ডিসহ বিভিন্ন অবৈধ পন্থায় আমেরিকায় পাচার করে তাঁর ছোট ভাই অনন্ত কুমার সিনহার হিসাবে স্থানান্তর করেন। তা দিয়ে আমেরিকার নিউজার্সি এলাকায় ২ লাখ ৮০ হাজার ডলার নগদ প্রদান করে বাড়ি ক্রয় করেন। যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারায় এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অপরাধ হওয়ায় এসকে সিনহা ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে মামলা রুজু করা হয়।
দুদকের মামলার এজাহারে আরও বলা হয়, ২ লাখ ৮০ হাজার ডলার অর্থাৎ প্রায় আড়াই কোটি টাকা দিয়ে সিনহা তাঁর ভাইয়ের নামে বাড়িটি কেনেন। ২০১৮ সালের ১২ জুন বাড়িটি কেনা হয়। যার ঠিকানা—১৭৯, জ্যাপার স্ট্রিট, প্যাটারসন নিউজার্সি ০৭৫২২। এস কে সিনহা প্রধান বিচারপতি থাকার সময় অপরাধলব্ধ অর্থ হুন্ডিসহ বিভিন্ন কায়দায় আমেরিকায় পাচার করেন। পরে তাঁর ছোট ভাই অনন্তর অ্যাকাউন্টে এসব অর্থ স্থানান্তর করা হয়।

কয়েকবার তারিখ পেছানোর পর ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বাসভবন গণভবনে গড়ে তোলা জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের দ্বার খুলছে। অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের দিন ৫ আগস্টই এর উদ্বোধন হচ্ছে। সরকারের পক্ষ থেকে অভ্যুত্থানের এবারের বর্ষপূর্তির মধ্যেই জাদুঘরটি উদ্বোধন করা হবে বলে অঙ্গীকার করা হয়েছিল।
৩ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, এ পর্যন্ত সভ্যতার জগতে চলচ্চিত্রের চাইতে কোনো প্রভাবশালী মাধ্যম আসেনি। রাষ্ট্র, সমাজ, রাজনীতি, ব্যক্তি, গোষ্ঠী আমরা যারাই সমাজকে ভালোর দিকে ধাবিত করতে চাই তাদের জন্য চলচ্চিত্র হচ্ছে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। আব্দুল জব্বার খান তাঁর...
৬ ঘণ্টা আগে
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে প্রমাণবিহীন অপপ্রচার চলছে উল্লেখ করে বিদ্যুৎ বিভাগ বলছে, এই ধরনের বিভ্রান্তি ছড়ালে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। আজ সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন হুঁশিয়ারি দেয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। অবশ্য পরে এক...
৬ ঘণ্টা আগে
‘জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৫ আগস্ট (বুধবার) সারা দেশে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উদ্যাপিত হবে। দিবসটি উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সকাল ৬টা ১মিনিটে...
৬ ঘণ্টা আগে