সম্পদের তথ্য গোপন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক সচিব (অবসরপ্রাপ্ত) ড. প্রশান্ত কুমার রায়ের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি ‘একটি বাড়ি, একটি খামার প্রকল্প’-এর সাবেক পরিচালকও ছিলেন।
আজ বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে কমিশন বৈঠকে এটি অনুমোদন করা হয়। দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
দুদক সূত্র জানায়, ড. প্রশান্ত কুমার রায় কমিশনে জমা দেওয়া সম্পদ বিবরণীতে ১ কোটি ২০ লাখ ৯৩ হাজার ৩৫১ টাকা মূল্যের সম্পদ ইচ্ছাকৃতভাবে গোপন করেছেন এবং মিথ্যা ও অসত্য তথ্য দিয়েছেন। এই অপরাধে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ২৬(২) ধারায় চার্জশিটের অনুমোদন দেওয়া হয়েছে।
তদন্তে আরও উঠে এসেছে, তিনি ৭৭ লাখ ৫৩ হাজার ৭৬৭ টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ স্থাবর ও অস্থাবর সম্পদ অবৈধভাবে অর্জন করেন এবং তা নিজের দখলে রেখে ভোগ করেন।
এ ছাড়া সাবেক এই সচিব তাঁর নিজের নামে ও দুই মেয়ের নামে খোলা ১২টি ব্যাংক হিসাবে ১৮ কোটি ৫৩ হাজার ৭১৯ টাকা জমা করেন, যা পরে উত্তোলন বা স্থানান্তর করা হয়। এই অর্থকে অবৈধ উপায়ে অর্জিত বলে দুদকের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এসব অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২–এর ৪(২) ও ৪(৩) ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন।
দুদক কর্মকর্তারা জানান, বৈধ উৎস ছাড়া বিপুল সম্পদ অর্জন ও ব্যাংকিং লেনদেনের মাধ্যমে অর্থ পাচারের প্রমাণ পাওয়ায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের কম সময়ের মধ্যেই বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে তৎপরতা শুরু করেছে। তারেক রহমানের নেতৃত্বে দায়িত্ব নেওয়ার পরপরই সরকার কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড বিতরণের প্রক্রিয়া শুরু করা, কৃষক কার্ড চালুর উদ্যোগ এবং খাল খননের...
৩ ঘণ্টা আগে
হযরত শাহজালাল বিমানবন্দর থেকে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে আজ সোমবার (২ মার্চ) পর্যন্ত ধাপে ধাপে মধ্যপ্রাচ্যের গন্তব্যের দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ১০২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী কর্মী ও আন্তর্জাতিক যাত্রী অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন...
৬ ঘণ্টা আগে
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। আজ সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে এমআরটি শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে...
৮ ঘণ্টা আগে
বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে এবং সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে...
৮ ঘণ্টা আগে