
অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের ৯, ১৩ এবং ১৪ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রায়ে আদালত বলেছেন, ওই তিনটি ধারা সংবিধান পরিপন্থী নয়।
আজ বৃহস্পতিবার বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন বৃহত্তর বেঞ্চ এ রায় দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি এস এম কুদ্দুস জামান।
আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী ও ব্যারিস্টার ওমর ফারুক। ভূমি মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।
পরে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, ২০০১-এর তিনটি ধারা চ্যালেঞ্জ করে দুটি রিট দায়ের করা হয়েছিল। হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ রুলটি খারিজ করে দিয়েছেন। একই সঙ্গে স্থিতিবস্থার আদেশ বাতিল করে দিয়েছেন। জেলা প্রশাসকের যদি এই প্রত্যপর্তন সম্পত্তি লিজ দেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে সম্পত্তি বেহাত হয়ে যাবে। এটা সরকার ও জনগণের স্বার্থেই করা হয়েছে।
অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন, ২০০১-এর ৯ (১) ধারায় বলা হয়েছে, সরকার এই ধারার বিধান অনুযায়ী ক তফসিলে বর্ণিত প্রত্যর্পণযোগ্য সম্পত্তির তালিকা প্রস্তুত করে গেজেট প্রকাশ করবে। ১৩ (১) ধারায় বলা হয়েছে, সরকারি গেজেটে প্রকাশের তারিখে যদি কোনো আদালতে এমন দেওয়ানি মামলা অনিষ্পন্ন থাকে, তাহলে তা বতিল বলে গণ্য হবে। এ ছাড়া ১৪ (১) ধারায় বলা হয়েছে, সম্পত্তি প্রত্যর্পণ না হওয়া পর্যন্ত উক্ত সম্পত্তি জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে থাকিবে এবং তিনি প্রচলিত আইন অনুযায়ী উহা ইজারা প্রদান করিবেন ৷

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সিআইডির অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক পদে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁরা আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
১৬ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে চালানো হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। সেই সঙ্গে এই মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য...
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের কাছে থেকে পোস্টাল ব্যালটের কিউআর কোড স্ক্যানে ব্যবহৃত ‘কিউআর কোড রিডার’ ফেরত চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩০ মে’র মধ্যে প্রকল্প পরিচালক কাছে ফেরত দেওয়ার অনুরোধ জানানো হয়েছে...
২ ঘণ্টা আগে
আজ বুধবার প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা সচিবালয় কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প তিনটি ও সংশোধিত প্রকল্প পাঁচটি এবং মেয়াদ বৃদ্ধির প্রকল্প একটি।
৪ ঘণ্টা আগে