
চাকরিতে পুনর্বহাল, শাস্তি মওকুফ ও ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবিতে বরখাস্ত ও অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনাসদস্যদের একাংশ রোববার (১৮ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেছেন। সকালে শুরু হওয়া এ কর্মসূচিতে কিছু সময় শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে এক প্রতিনিধি দল প্রেসক্লাব চত্বরে উপস্থিত হয়ে সাবেক সেনাসদস্যদের কথা শোনেন এবং মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সমস্যা যাচাই-বাছাই ও সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি দাবি-দাওয়া সেনাবাহিনীর প্রচলিত নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সরাসরি উপস্থাপনের অনুরোধও জানানো হয়।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৪ মে পর্যন্ত এ ধরনের মোট ৮০২টি আবেদন গৃহীত হয়েছে। এর মধ্যে ১০৬টি নিষ্পত্তি হয়েছে এবং বাকিগুলোর প্রক্রিয়া চলমান রয়েছে।
তবে সেনাবাহিনী দুঃখ প্রকাশ করে জানায়, আজকের দিনে কয়েকজন উচ্ছৃঙ্খল সাবেক সদস্য শান্তিপূর্ণ পরিবেশে বিঘ্ন ঘটিয়েছেন। প্রতিনিধি দল ফেরার সময় তাঁদের গাড়ি আটকানো, আইনশৃঙ্খলা বাহিনীর দিকে ইট-পাটকেল নিক্ষেপ ও অশালীন স্লোগানের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে আইনশৃঙ্খলা বাহিনী কিছু ব্যক্তিকে ছত্রভঙ্গ করে।
সেনাবাহিনী আরও জানায়, তাদের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি সহমর্মিতা ও ধৈর্যের সঙ্গে মোকাবিলা করা হয়েছে। তবে বাহিনীর সুনাম ক্ষুণ্ন করতে পারে এমন কোনো উসকানিমূলক ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড কখনোই কাম্য নয়।
বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী সাংবিধানিক কাঠামো ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে সকলকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানিয়েছে।

মামলায় শুধু আলকাছ মল্লিক (মাঝি) অপহরণ ছাড়া প্রতিটা ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী উপস্থাপন করা হয়েছে। আর এই সাক্ষীরা আর কেউ নন, জিয়াউল আহসানের বাহিনীর, তাঁর অধীনস্থ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। এখন পর্যন্ত তাঁরা (জিয়াউল আহসানের পক্ষে) দুজন সাক্ষীর তালিকা দিয়েছেন।
৩৮ মিনিট আগে
২০২৯ সালে কার্যক্রম শুরুর লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর। চট্টগ্রাম বন্দরের ওপর চাপ কমানোর পাশাপাশি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নতুন এই বন্দর। ৮ থেকে ১০ হাজার টিইইউ ধারণক্ষমতার বড় জাহাজ সরাসরি ভেড়ানোর সুবিধা থাকায় পণ্য পরিবহনে সময় ও ব্যয়
২ ঘণ্টা আগে
দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক জবাবদিহির আওতায় আনার পাশাপাশি ক্ষমতাসীন দলের সারা দেশে আত্মশুদ্ধির...
৩ ঘণ্টা আগে
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও ২৮৯ জনকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ রোববার এক সংবাদ বিবৃতিতে এই নিন্দা প্রকাশ করে সংস্থাটি।
৪ ঘণ্টা আগে