Ajker Patrika

সাবেক পুলিশ সুপার আরেফের সম্পদ বিবরণী চায় দুদক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
সাবেক পুলিশ সুপার আরেফের সম্পদ বিবরণী চায় দুদক

তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহ আরেফ (বিপ্লব) ও তাঁর স্ত্রী ফারজানা আবেদীনের সম্পদ বিবরণী বিবরণী দাখিলের আদেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার দুদক উপপরিচালক মো. আকতারুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি জানিয়েছেন।  

দুদক জানায়, পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট পুলিশ সুপার ও নৌ–পুলিশ ফরিদপুর অঞ্চলের প্রাক্তন পুলিশ সুপার আব্দুল্লাহ আরেফের (বিপ্লব) (বর্তমানে বাধ্যতামূলক অবসরে) বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, আর্থিক অনিয়ম ও দুর্নীতি অভিযোগ রয়েছে।

দুদক বলছে, এ ছাড়া, আব্দুল্লাহ আরেফ (বিপ্লব) এর নিজ নামে জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ২২ লাখ ৭৫ হাজার ৮২৬ টাকার সম্পদ অর্জন এবং তাঁর স্ত্রী অভিযোগ সংশ্লিষ্ট ফারজানা আবেদীনের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ১ কোটি ৮১ লাখ ৮২ হাজার ২২১ টাকা অর্জন করার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

দুদক জানায়, অবৈধ সম্পদ অর্জন কোর অভিযোগের প্রাথমিক সত্যতা থাকায় এই দম্পতি সম্পদের সঠিক হিসাব যাচাই বাছাই করতে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (১) ধারা অনুযায়ী তাদের সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করেছে দুদক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত