
মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত দুই সপ্তাহে মোট ৪৪৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এতে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের চরম ভোগান্তির পাশাপাশি আকাশপথে পণ্য পরিবহনেও বড় ধরনের প্রভাব পড়ছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ রাখায় এসব গন্তব্যে পরিচালিত বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট বাতিল করতে হচ্ছে।
তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি এবং ১২ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
এ ছাড়া ১৩ মার্চ দিবাগত রাত ১২টার পর আরও ২৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে কুয়েত এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ২টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইনসের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি এবং ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইট রয়েছে।
সব মিলিয়ে এ পর্যন্ত মোট ৪৪৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশপথ পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনায় অনিশ্চয়তা থাকতে পারে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে বাতিল হওয়া ফ্লাইটগুলো পুনরায় চালু করবে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো।

বাণিজ্য মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। আজ সোমবার তিনজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে এসব দপ্তরে পদায়ন করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৪ ঘণ্টা আগে
ঈদযাত্রায় পদ্মা সেতুতে চালু হয়েছে দেশের প্রথম সমন্বিত ক্যাশলেস টোলিং সেবা ‘ডি-টোল’। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম এই সেবা পরিচালনা করছে। ডি-টোল চালু হওয়ায় যানবাহন চালকদের টোলপ্লাজায় থেমে নগদ অর্থ পরিশোধ করতে হচ্ছে না। বরং স্বয়ংক্রিয় পদ্ধতিতে দ্রুত
৬ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ট্রাফিক জরিমানা সংক্রান্ত ভুয়া এসএমএস নিয়ে নগরবাসীকে সতর্ক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির ট্রাফিক বিভাগ বলছে, সম্প্রতি বিভিন্ন ব্যক্তি ট্রাফিক জরিমানা আদায়ের নামে যে এসএমএস পাচ্ছেন, সেগুলো সম্পূর্ণ বানোয়াট ও অসত্য।
৮ ঘণ্টা আগে
সমুদ্রপথে ইউরোপ যাওয়ার জন্য লিবিয়ার বেনগাজি শহরে আটকে পড়া আরও ১৭০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে সরকার। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাঁদের দেশে ফেরানো হয়।
৯ ঘণ্টা আগে