১১তম গ্রেডে বেতন, প্রধান শিক্ষকের শতভাগ পদে পদোন্নতি ও উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসনের দাবিতে মহাসমাবেশের ডাক দিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বিভিন্ন সংগঠনের এই মোর্চা ৩০ আগস্ট রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করবে।
এ বিষয়ে মোর্চাভুক্ত সংগঠন ‘বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ’-এর সভাপতি মো. আনিসুর রহমান বলেন, ‘তিন দফা দাবিতে আমরা গত মে মাসের শেষ দিকে লাগাতার কর্মবিরতি শুরু করলে শিক্ষক নেতাদের ডেকে বৈঠক করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। বৈঠকে দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে কর্মসূচি স্থগিত করা হয়। কিন্তু গত কয়েক মাসেও আমাদের দাবি-দাওয়া পূরণের কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আমরা মহাসমাবেশের ডাক দিয়েছি।’
সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, চাকরির ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন ও প্রধান শিক্ষকের শতভাগ পদে সহকারী শিক্ষকদের পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি দেওয়ার দাবিতে গত ২৬ মে থেকে পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা।
এই তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ৫—১৫ মে দিনে ১ ঘণ্টা, ১৬—২০ মে ২ ঘণ্টা, ২১—২৫ মে অর্ধদিবস কর্মবিরতি পালন করেন তাঁরা।
পরে ২৯ মে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করলে ২৫ জুন পর্যন্ত কর্মবিরতি কর্মসূচি স্থগিত করা হয়।
দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৭। এসব বিদ্যালয়ে ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত আছেন বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে।
গত ২৪ এপ্রিল ১১তম গ্রেডে বেতন পাওয়া প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে ও ১৩তম গ্রেডে বেতন পাওয়া শিক্ষকদের বেতন ১২তম গ্রেডে উন্নীত করার উদ্যোগ নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
তখন প্রধান শিক্ষকেরা এ উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করে ২০১৪ সাল থেকে সব প্রধান শিক্ষকের ১০ম গ্রেডে বেতনের সুবিধা দেওয়ার দাবি জানালেও তা প্রত্যাখ্যান করে সহকারী শিক্ষকেরা ১১তম গ্রেডে বেতন নির্ধারণের দাবি জানিয়েছিলেন।
পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাব অনুসারে ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষক পদের বেতন ১০ম গ্রেডে উন্নীতকরণে গত ২৮ জুলাই সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইপিইউ-এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। আজ সোমবার (৩১ আগস্ট) স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
১৫ মিনিট আগে
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়ে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
১৮ মিনিট আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার বন্ধে অতন্দ্র প্রহরী বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সীমান্ত সুরক্ষায় বাহিনীতে অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনে বিজিবির উদ্যোগের প্রশংসা...
১ ঘণ্টা আগে
মাগুরার আট বছরের শিশু হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। আজ সোমবার (৩১ আগস্ট) আসামির ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তি করে এ রায় দেন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ।
৩ ঘণ্টা আগে