Ajker Patrika

পায়রা বন্দরে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিনিয়োগে আগ্রহী চীনা প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পায়রা বন্দরে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিনিয়োগে আগ্রহী চীনা প্রতিষ্ঠান
নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানের সঙ্গে চীনের জ্বালানি অবকাঠামো উন্নয়নকারী প্রতিষ্ঠান চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপের প্রতিনিধি দল। ছবি: আজকের পত্রিকা

পায়রা বন্দরে সৌরবিদ্যুৎভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনের জ্বালানি অবকাঠামো উন্নয়নকারী প্রতিষ্ঠান চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপ। এ বিষয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানের সঙ্গে প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধি দলের বৈঠক হয়েছে।

আজ রোববার (১ নভেম্বর) সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রতিনিধি দল জানায়, চীনে বড় পরিসরে জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণে তাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। চীনের বাইরেও বিভিন্ন দেশে এ খাতে কাজ করছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশেও তাদের কার্যক্রম রয়েছে।

প্রতিনিধি দলের বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পায়রা বন্দরের সম্প্রসারণের সঙ্গে অবকাঠামোগত উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জ্বালানির চাহিদা পূরণেও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করছে।

তবে পায়রা বন্দর একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, যেকোনো বিনিয়োগ ও উন্নয়ন কার্যক্রমে জাতীয় স্বার্থ, বন্দরের নিরাপত্তা এবং সংশ্লিষ্ট নীতিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

বৈঠকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত