
গ্যাসের অভাবে সার কারখানা চালানো যাচ্ছে না বলে জাতীয় সংসদকে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আজ রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদারের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী। ফরিদুল কবির তালুকদার যমুনা সার কারখানা পূর্ণ সক্ষমতায় চালুর বিষয়ে প্রশ্ন তোলেন।
জবাবে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, কারখানাটি উৎপাদন সক্ষম রয়েছে, তবে গ্যাসের অভাবে চালানো যাচ্ছে না। তিনি বলেন, ‘গ্যাস প্রাপ্তি সাপেক্ষে এটি চালু করতে কোনো সমস্যা নেই।’ তিনি জানান, সার কারখানাগুলোর জন্য আলাদা গ্যাস নেটওয়ার্ক তৈরির সম্ভাবনাও সরকার বিবেচনা করছে।
জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে, শিল্পমন্ত্রী জানান, বর্তমানে দেশে ১২টি রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানা বন্ধ রয়েছে এবং ৬টি রাষ্ট্রায়ত্ত চিনিকল মাড়াই স্থগিত রয়েছে।
বিএনপির সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী জানান, চট্টগ্রাম জেলায় স্থাপিত বিসিকের ৫টি শিল্পনগরীতে বিগত ১৭ বছরে ৪৩টি শিল্প কারখানা বন্ধ হয়েছে।

ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণ ও যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রোগনিয়ন্ত্রণ শাখা (সিডিসি), রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর), এমআইএস ও হাসপাতাল শাখার পরিচালকদের নিয়ে একটি সেল গঠন করা হয়েছে।
১০ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘তোমরা নিজেরা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে এবং পরিবারের সদস্য, বন্ধু ও প্রতিবেশীদেরও সচেতন করবে। তোমাদের ছোট ছোট উদ্যোগই একটি পরিচ্ছন্ন ও সুস্থ সমাজ গড়ে তুলতে সহায়তা করবে।’
২৩ মিনিট আগে
সৌদি আরবকে লক্ষ্য করে গতকাল মঙ্গলবার হুতিদের চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন এবং তাঁর জীবন, সংগ্রাম ও মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে জাতীয় সংসদে।
১৩ ঘণ্টা আগে