
টাকা ফেরতসহ ছয় দাবিতে কাফনের কাপড় পরে প্রতীকী গণ অনশনে বসেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম রিং আইডির গ্রাহকেরা। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশনে বসেন তাঁরা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা গ্রাহকেরা বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সেখানেই ছিলেন। রিং আইডি এজেন্ট ও ইউজার ফোরাম এ প্রতীকী অনশনের আয়োজন করে।
ফোরামের সমন্বয়ক আহসান হাবিব আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিনই প্রতীকী অনশন চলবে।’
অনশনে বসা সাভারের টেলিকম ব্যবসায়ী মাহবুব রহমান বলেন, ‘আমরা আমাদের টাকা ফেরত চাই। রিং আইডিতে ২ লাখ ২০ হাজার টাকা বিনিয়োগ করেছি। সেই টাকা ফেরত পেতে কোনো উপায় না পেয়েই অনশনে বসেছি।’
কায়েস খান নামের এক ভুক্তভোগী বলেন, টাকা ও আইডি ফিরিয়ে না দিলে আমাদের হাতে বিষ তুলে দিন। নয় লাখ টাকা বিনিয়োগ করে আজ পথে বসেছি।
রিং আইডি ইউজার ও এজেন্ট ফোরামের সমন্বয়ক আহসান হাবিব দাবি করেন, তারা ঠিকমতোই টাকা পাচ্ছিলেন। কিন্তু দুটি মামলার কারণে বাংলাদেশ ব্যাংকের নির্দেশে অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হয়। এরপরই টাকা দেওয়া বন্ধ হয়ে যায় ৷
অনশনে অংশ নেওয়া গ্রাহক ও এজেন্টরা জানান, রিং আইডির বিরুদ্ধে করা মামলা তদন্ত করে কোনো দুর্নীতি পাওয়া যায়নি। তবুও তাদের অ্যাকাউন্টগুলো বন্ধ রাখা হয়েছে। ঋণ করে বিনিয়োগ করে সবকিছুই হারাতে বসেছেন তারা। এ জন্য টাকা ফেরত পেতে সরকারের হস্তক্ষেপ চান গ্রাহকেরা।
উল্লেখ্য, কানাডা প্রবাসী শফিক ইসলাম ও তাঁর স্ত্রী আইরিন ইসলামের যৌথ উদ্যোগে ২০১৫ সালে রিং আইডির যাত্রা শুরু হয়। সামাজিক মাধ্যমে আইডি খোলার নাম করে এবং আয়ের নানা প্রলোভন দেখিয়ে গ্রাহকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। দুই লাখের বেশি গ্রাহক রিং আইডিতে বিনিয়োগ করেছেন বলে জানা যায়।
গত ৩০ সেপ্টেম্বর রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরপর থেকেই টাকা ফিরিয়ে দেওয়ার দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছে প্রতিষ্ঠানটির গ্রাহকেরা।

আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য বিমানবাহিনীর সব সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, তিন বাহিনীর প্রত্যেক সদস্য...
১৩ মিনিট আগে
অফিস শেষ করে সচিবালয় থেকে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানে যোগ দিতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় গাড়িতে প্রধানমন্ত্রীর পাশের আসনে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
১ ঘণ্টা আগে
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ইতালির রাষ্ট্রদূত ড. আন্তোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সে এই সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। বিকেলে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় পুলিশ সদর দপ্তর।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেসকোর হেড অব অফিস ও কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ড. সুজান ভাইজের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এ সময় গণমাধ্যম, সাংবাদিকতার বিস্তারিত, শিক্ষা, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন দ্বিপক্ষীয়...
২ ঘণ্টা আগে