
চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন শুরু হচ্ছে আজ। আজ রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল শনিবার (২ মে) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিসি সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির।
এবারের জেলা প্রশাসক সম্মেলনে অধিবেশন হবে ৩৪টি। তার মধ্যে কার্য অধিবেশন হবে ৩০টি এবং অংশগ্রহণকারী মন্ত্রণালয় বা বিভাগের সংখ্যা ৫৬টি। এবারের সম্মেলন উপলক্ষে জেলা প্রশাসকেরা ১ হাজার ৭২৯টি ধারণা প্রস্তাব দিয়েছেন। সেখান থেকে ৪৯৮টি প্রস্তাব সম্মেলনের আলোচ্যসূচিতে রাখা হয়েছে। সবচেয়ে বেশি প্রস্তাব এসেছে স্বাস্থ্যসেবা বিভাগ-সম্পর্কিত। এই বিভাগের জন্য ৪৪টি প্রস্তাব এসেছে।
গতকাল প্রেস ব্রিফিংয়ে এবারের সম্মেলন উপলক্ষে ডিসিদের দেওয়া ৫০টি প্রস্তাব তুলে ধরা হয়। এসব প্রস্তাবে জনসেবা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা বৃদ্ধি, জনদুর্ভোগ কমানো, রাস্তাঘাট ও সেতু নির্মাণ, পর্যটনের বিকাশ, আইনশৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ সংরক্ষণের বিষয়গুলো অগ্রাধিকার পেয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির আরও জানান, এবারের সম্মেলনের প্রধান আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, ই-গভর্ন্যান্স, শিক্ষা, স্বাস্থ্য সেবা, পরিবেশ সংরক্ষণ, অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিবীক্ষণ। এর মধ্যে জনসেবা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা বৃদ্ধি, জনদুর্ভোগ হ্রাস, রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণ ইত্যাদি বিষয়ে ডিসিদের সুনির্দিষ্ট প্রস্তাব রয়েছে।
প্রস্তাবের মধ্যে রয়েছে—গাজীপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপন করে শিল্পকারখানাগুলোকে একটি নির্দিষ্ট অঞ্চলে স্থানান্তর; ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রগুলো পুনর্নির্মাণ/মেরামত, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিত করা, হাসপাতাল ও ক্লিনিকের চিকিৎসা বর্জ্য ও পয়োবর্জ্যের বিজ্ঞানসম্মত পরিশোধনাগার নির্মাণ; কওমি মাদ্রাসা স্থাপনের জন্য নীতিমালা প্রণয়ন এবং মাদ্রাসাগুলোকে ওই নীতিমালার আওতায় আনা; নোয়াখালীতে আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপন; কৃষিপ্রধান জেলাগুলোতে স্থানীয় উদ্যোক্তা ও খামারিদের জন্য স্বল্প সুদে বড় ঋণ সুবিধা দেওয়া; মা ইলিশ রক্ষা অভিযানের সময় ভিজিএফ চাল দেওয়ার পাশাপাশি জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা; হাওর অঞ্চলে স্থায়ী মৎস্য অভয়াশ্রম স্থাপন।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, এবারের সম্মেলনে গুরুত্ব পাবে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় সরকারের কার্যক্রম জোরদার করা, কর্মসৃজন কর্মসূচি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ব্যবহারসহ অন্যান্য বিষয়।
গত বছরের ডিসি সম্মেলনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি ৪০০ প্রস্তাব বা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। এর মধ্যে স্বল্পমেয়াদি ৬১ শতাংশ, মধ্যমেয়াদি ৩৫ শতাংশ এবং দীর্ঘমেয়াদি ১৬ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে।

কয়েক দিন আগে এক তরুণী উদ্যোক্তা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন বুলিংয়ের প্রতিকারের জন্য তিনি পুলিশের দ্বারস্থ হননি। তিনি ফেসবুকে তাঁকে আক্রমণকারী ১০ জনকে শনাক্ত করে ই-মেইলে তাঁদের কর্মস্থলে অভিযোগ করেন।
৬ ঘণ্টা আগে
সরকার প্রতি বছর ১ হাজার মেগাওয়াট করে সৌর বিদ্যুতের উৎপাদন বাড়িয়ে পাঁচ বছরে ৫ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
১০ ঘণ্টা আগে
দেশের তৈরি পোশাক খাতে একের পর এক কারখানা বন্ধের আশঙ্কার মধ্যে এবার চালু থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখতে সরকারের জরুরি সহযোগিতা চেয়েছেন উদ্যোক্তারা।
১১ ঘণ্টা আগে
বিদেশে কর্মী পাঠানোর নামে শতকোটি টাকা আত্মসাৎ করে তা পাচারের অভিযোগে দায়ের মামলায় সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
১২ ঘণ্টা আগে