
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানী ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার ভোটারদের বিনা ভাড়ায় লঞ্চে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন কয়েকজন প্রার্থী। ভোলা, পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের একাধিক গন্তব্যে এই সেবা দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা যায়, ভোলা, চরফ্যাশন ও পটুয়াখালীগামী যাত্রীদের বাড়ি পৌঁছে দিতে বিভিন্ন লঞ্চ ভাড়া করেছেন কয়েকজন প্রার্থী। যাত্রীদের বড় একটি অংশ ভোটার, তাঁদের কাছ থেকে লঞ্চে ভাড়া নেওয়া হচ্ছে না। কোনো কোনো লঞ্চে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখিয়ে বিনা ভাড়ায় যাওয়ার সুযোগ মিলেছে।
যাত্রী ও লঞ্চ কর্তৃপক্ষ সূত্র জানায়, ভোটারদের বাড়ি যাওয়ার সুবিধার জন্য ভোলা-২ আসনের বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিম চারটি লঞ্চ (তাসরিফ-১, ২, ৩ ও ৪) ভাড়া করেছেন। পটুয়াখালী-৪ আসনের বিএনপির প্রার্থী এ বি এম মোশাররফ ভাড়া করেছেন দুটি লঞ্চ (জামাল-৮, আসা-যাওয়া)। পটুয়াখালী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনও একই গন্তব্যে দুটি লঞ্চ ভাড়া করেছেন। একই আসনের প্রার্থী বিএনপি জোটের শরিক গণঅধিকার পরিষদের নুরুল হক নুর (ভিপি নুর) এমভি রয়েল ক্রুজ-২ ভাড়া করেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হান্নান মাসউদ ঈগল-৮ লঞ্চ ভাড়া করেন।
নিজেকে হাফিজ ইব্রাহিমের সমর্থক পরিচয় দেওয়া আশফাক বলেন, ‘আমরা সবাই ভোট দিতে বাড়ি যাচ্ছি। সবাই যাতে ভোট দিতে পারেন, সে জন্য বিনা ভাড়ায় যাত্রীদের নেওয়া হচ্ছে।’
পটুয়াখালী-৪ আসনের ভোটার মেহেদী বলেন, তাঁরা যাতে ভোট দিতে ভালোভাবে যেতে পারেন, সে জন্য প্রার্থীরা বিনা ভাড়ায় যাওয়ার সুযোগ করে দেওয়ায় বিশেষভাবে ধন্যবাদ।
নাম প্রকাশে অনিচ্ছুক তাসরিফ-১ লঞ্চের এক কর্মচারী বলেন, আগে থেকেই লঞ্চ বুকিং করে রাখা হয়েছে। এনআইডি দেখালে ভাড়া লাগছে না।
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত সদরঘাট থেকে ৩৩টি লঞ্চ ছেড়েছে। দিন শেষে এই সংখ্যা ৬৫টি হতে পারে।
বিনা ভাড়ায় যাত্রী বহনের বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক মুহাম্মদ মোবারক হোসেন বলেন, ‘এ বিষয়ে আমরা অবগত নই। এটি সম্পূর্ণ লঞ্চমালিকদের ব্যাপার।’

‘অনুরোধ করা পৃষ্ঠাটি খুঁজে পাওয়া যায়নি।’ বাংলাদেশের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি রাষ্ট্রপতির কার্যালয়ের ওয়েবসাইটে ‘বঙ্গভবনের ইতিহাস’ পাতায় ঢুকলে এমন বার্তা দেখা গিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ ওয়েবসাইটেও রয়েছে একাধিক অসম্পূর্ণ পাতা।
১ ঘণ্টা আগে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করার আশা করছে সরকার। প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি পরীক্ষা সফলভাবে শুরু হয়েছে। পাশাপাশি, দ্বিতীয় ইউনিটের জ্বালানি ভর্তি ও রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন
১১ ঘণ্টা আগে
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন মন্ত্রী শেখ রবিউল আলম। জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে ঢাকার এক গোলটেবিল বৈঠকে তিনি গতিসীমা কার্যকর, হেলমেটের মান হালনাগাদ, নিরাপদ লেন ও দুর্ঘটনা পরবর্তী চিকিৎসাব্যবস্থা জোরদারের উদ্যোগের কথা জানান...
১১ ঘণ্টা আগে
ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ বন্ধে নজরদারি বাড়ানোর কথা জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে বিএসটিআইয়ের জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম দেশব্যাপী সম্প্রসারণ করে সব এলাকায় পণ্
১৩ ঘণ্টা আগে