
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির রায় যেকোনো দিন ঘোষণা করবেন ট্রাইব্যুনাল।
আজ বুধবার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখেন। এই মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন।
মাহবুব উল আলম হানিফ ছাড়া এ মামলার অপর আসামিরা হলেন—কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী ও কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান। আসামিরা সবাই পলাতক।
গত বছরের ২ নভেম্বর এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। আর ২৫ নভেম্বর সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় মামলার বিচারকাজ। ৮ ডিসেম্বর থেকে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যাসহ এই চার আসামির বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।

রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদ গণতন্ত্রের মূল সৌন্দর্য বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে ব্যাহত করে।
৪ মিনিট আগে
হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় সারা দেশে এরই মধ্যে দুই কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি আরও বলেন, আগামী এক মাসে আরও ৩৫ লাখ শিশুকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
১৮ মিনিট আগে
গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শাসনের পতন ঘটলেই স্বয়ংক্রিয়ভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না উল্লেখ করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে একাধিক বৈশ্বিক ঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন রাষ্ট্রবিজ্ঞানী ও সংবিধান সংস্কার কমিশনের সাবেক প্রধান ড. আলী রীয়াজ। তিনি বলেছেন, গণতান্ত্রিক উত্তরণকে কেবল একটি নির্বাচ
২ ঘণ্টা আগে
সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় মতামত ও সুপারিশ প্রদানের জন্য সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক এবং গণমাধ্যম সংগঠনের প্রতিনিধিদের নিয়ে ১৭ সদস্যের একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে সরকার।
২ ঘণ্টা আগে