Ajker Patrika

৩ লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১৫: ৫৬
৩ লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
বুধবার সচিবালয়ে একটি নমুনা বাইসাইকেল নিজেই চালিয়ে দেখেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও

নারীশিক্ষার প্রসার এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনা মূল্যে বাইসাইকেল বিতরণ করবে সরকার। শিক্ষার্থীদের জন্য নির্ধারিত এসব বাইসাইকেলের মান ও ব্যবহারিক উপযোগিতা যাচাই করতে নিজেই সেগুলো চালিয়ে পরখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিচে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কয়েক ধরনের নমুনা বাইসাইকেল প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। এ সময় তিনি বাইসাইকেলগুলো চালিয়ে দেখেন এবং এগুলোর গুণগত মান ও টেকসই দিক পর্যবেক্ষণ করেন।

কারা পাবে এই বাইসাইকেল

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারের এই বিশেষ উদ্যোগের আওতায় সারা দেশের ২০ হাজার মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মেধাবী ছাত্রীদের মধ্যে মোট ৩ লাখ বাইসাইকেল বিতরণ করা হবে।

নীতিমালা অনুযায়ী, নির্বাচিত বিদ্যালয়গুলোর প্রতিটি শ্রেণিতে বার্ষিক ফলাফলের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ছাত্রীরা একটি করে বাইসাইকেল পাবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গ্রাম ও মফস্বল অঞ্চলের ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াতের পথ সুগম করা, শিক্ষায় উৎসাহ বৃদ্ধি এবং মাধ্যমিক পর্যায়ে মেয়েদের ঝরে পড়ার হার কমিয়ে আনতেই সরকার এই কর্মসূচি হাতে নিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত