
দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অন্যদিকে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে দুদক।
আজ রোববার দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানায়, সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটি। এই অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য নেওয়ার জন্য তাঁকে তলব করা হয়েছে।
দুদকের পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. আবুল হাসনাত স্বাক্ষরিত নোটিশে শফিউদ্দিন আহমেদকে আগামী ১৪ সেপ্টেম্বর জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁর বক্তব্য শোনা ও নেওয়া প্রয়োজন।
এই অভিযোগ অনুসন্ধানে দুদকের পরিচালক মো. আবুল হাসনাতকে দলনেতা ও উপপরিচালক মোজাম্মেল হোসেনকে সদস্য করে দুই সদস্যের অনুসন্ধান দল গঠন করা হয়েছে।
অন্যদিকে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে দুদক। আগামীকাল সোমবার থেকে তাঁর রিমান্ড শুরু হওয়ার কথা রয়েছে।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাবেক এই সেনা কর্মকর্তাকে চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।
দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বলেন, আদালতের অনুমতি অনুযায়ী চার দিনের রিমান্ডে নিয়ে মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা হবে।

ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে সরকারি চাকরি বা বিভিন্ন সুবিধা নেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে দেশের সব মন্ত্রণালয়, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কাছে তথ্য চেয়েছে সরকার। কোন ব্যক্তি মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে চাকরি নিয়েছেন এবং কার সন্তান ওই সনদের সুবিধায় চাকরি পেয়েছেন, সে তথ্য চেয়ে সংশ্লিষ্ট
১৫ মিনিট আগে
মক্কা প্রতিরক্ষা চুক্তি বা মক্কা প্যাক্টে যোগদানে বাংলাদেশ কোনো ঝুঁকি দেখছে না এবং এই জোটের অংশ হওয়া অন্যান্য অংশীদারদের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে বাধা হয়ে দাঁড়াবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (১) হুমায়ুন কবির...
১৯ মিনিট আগে
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে চীনের রাষ্ট্রদূত দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পারস্পরিক সুবিধাজনক সময়ে চীনে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলে বঙ্গভবনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
২৬ মিনিট আগে
আজ রোববার জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
৩৪ মিনিট আগে