
সেন্ট মার্টিনে অবৈধভাবে রিসোর্ট নির্মাণ ও অন্যান্য কর্মকাণ্ড বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেছেন, সম্প্রতি সেন্ট মার্টিন পরিদর্শনের সময় স্থানীয় ও জেলা প্রশাসনের নজরে বিষয়টি আনা হয়েছে। অল্প সময়ের মধ্যেই এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আজ রোববার জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত আসনের সদস্য বীথিকা বিনতে হোসাইনের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
সংসদে প্রশ্নোত্তর পর্বে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রায় ২ হাজার ৩০০ একর বনভূমি উদ্ধার করা হয়েছে।
এক সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, অবৈধ দখলে থাকা বনভূমি চিহ্নিত করে জেলা প্রশাসনের কাছে তালিকা পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে এসব বনভূমি উদ্ধারের কাজ অব্যাহত থাকবে।
এদিকে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক উষ্ণতা দ্রুত বাড়ছে। এর ফলে বিশ্বব্যাপী তাপজনিত অসুস্থতা ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। তিনি বলেন, গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স ২০২৬ অনুযায়ী বিশ্বের সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩তম।

ধর্ম প্রতিমন্ত্রী বলেছেন, ‘বেগম খালেদা জিয়া শুধু দেশনেত্রীই ছিলেন না, উনি একটি ইনস্টিটিউট। ম্যাডামের গণতান্ত্রিক চর্চা হচ্ছে দৃষ্টান্তমূলক উদাহরণ। ম্যাডাম দাঁড়ি টুপি এবং ভিন্নমতকে অনেক সম্মান করতেন।’
৮ মিনিট আগে
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। অন্য এক মামলার তদন্ত করতে গিয়ে কল ডিটেইল রেকর্ড (সিডিআর) পর্যালোচনার সময় এই কানেকশন পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি...
১৮ মিনিট আগে
ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে সরকারি চাকরি বা বিভিন্ন সুবিধা নেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে দেশের সব মন্ত্রণালয়, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কাছে তথ্য চেয়েছে সরকার। কোন ব্যক্তি মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে চাকরি নিয়েছেন এবং কার সন্তান ওই সনদের সুবিধায় চাকরি পেয়েছেন, সে তথ্য চেয়ে সংশ্লিষ্ট
৩৮ মিনিট আগে
মক্কা প্রতিরক্ষা চুক্তি বা মক্কা প্যাক্টে যোগদানে বাংলাদেশ কোনো ঝুঁকি দেখছে না। একই সঙ্গে অন্য অংশীদারদের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে এই চুক্তি বাধা হয়ে দাঁড়াবে না বলেও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (১) হুমায়ুন কবির।
৪২ মিনিট আগে