
বাংলাদেশে জাপানের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ আইটি বিজনেস সামিট ২০২৪’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অবকাঠামো উন্নয়নে জাপানের দীর্ঘমেয়াদি প্রকল্পে অবদান এবং মেট্রোরেল, পদ্মা সেতু, মাতারবাড়ি উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন মেগা প্রকল্পে জাপানি সহায়তার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘জাপান বাংলাদেশের অনেক পুরোনো বন্ধু। এ দেশে অবকাঠামো খাতে জাপানের প্রচুর বিনিয়োগ রয়েছে। আমরা চাইব আইটি খাতেও বাংলাদেশে জাপানের বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে।’
জাপানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় এবং মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ সরকারের প্রতি সমর্থনের জন্য জাপানের কাছে আমরা কৃতজ্ঞ। স্বাধীনতার পর দুই মাসের মধ্যেই জাপান বাংলাদেশকে স্বীকৃতি দেয়। মুক্তিযুদ্ধে জাপান ভারতের উদ্বাস্তু শিবিরে শিশুদের জন্য অনুদান পাঠায়। জাপান আমাদের অনেকগুলো মেগা প্রকল্পে বিনিয়োগ করেছে। আমাদের আইসিটি ও টেলিকমিউনিকেশন সেক্টরে বিনিয়োগ করার অনুরোধ করছি।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা প্রযুক্তি সম্পর্কে ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করতে চাই। আমি প্রাইভেট সেক্টরকেও আমন্ত্রণ জানাই। যদি তারা প্রশিক্ষণ তথ্যকেন্দ্রে আগ্রহী থাকে, তাহলে সরকারের তরফ থেকে বিনা মূল্যে জমি প্রদান করতেও আমরা প্রস্তুত আছি। এ ছাড়া আমাদের হাইটেক পার্কের ভেতরেও প্রস্তুত জায়গা বরাদ্দ করছি। আমরা ইতিমধ্যেই বাংলাদেশ জাপান আইটি পোর্টাল চালু করেছি।’
এবার সামিটে অংশ নিচ্ছে জাপানের একটি প্রতিনিধিদল। তারা জানায়, গত ১০ বছরে বাংলাদেশে কাজ করা জাপানি কোম্পানির সংখ্যা তিন গুণ বেড়েছে। পার্শ্ববর্তী দেশগুলোতেও বিভিন্ন ক্ষেত্রে জাপানি কোম্পানি কাজ করছে। তবে বাংলাদেশে জাপানি কোম্পানি বৃদ্ধির হার (গ্রোথ রেট) পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বেশি। ভবিষ্যতে বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর কাজের ক্ষেত্র আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করে জাপানি প্রতিনিধিদল।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
১০ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
১৩ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
১৪ ঘণ্টা আগে