
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকার সুসংগঠিতভাবে কাজ করছে এবং ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার দুপুরে ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
ব্রিফিংয়ের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদকে কেন্দ্র করে যেন কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সে বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে গার্মেন্টস সেক্টর ও সড়ক পরিবহনে ঈদযাত্রা যাতে স্বস্তিদায়ক ও নিরবচ্ছিন্ন হয়, সে লক্ষ্যে দুটি আলাদা সভা অনুষ্ঠিত হয়েছে।
মন্ত্রী বলেন, ঈদের আগে যেসব ঈদযাত্রায় বিভিন্ন সমস্যা দেখা দেয়, তা যেন না হয় সেজন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এ জন্য একটি ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। শিল্প পুলিশের অতিরিক্ত আইজিকে ফোকাল পয়েন্ট করা হয়েছে, যিনি বিজিএমইএসহ শ্রমিক প্রতিনিধি ও সড়ক পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সমন্বয়ের মাধ্যমে জনজীবনে স্বস্তি নিশ্চিত করবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা যথেষ্ট সুসংগঠিতভাবে কাজ করছি। এই ছুটিতে মানুষ স্বস্তি ও শান্তি পাবে।’
ঈদের আগে বেতন-ভাতা নিয়ে গার্মেন্টসে বিক্ষোভের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন মালিকপক্ষের নেতারা এসেছিলেন। তাঁরা জানিয়েছেন, ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধ করা হবে। এ ক্ষেত্রে সরকার ও ব্যাংকিং খাত সহযোগিতা করবে।
অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রতি বছর ঐতিহ্যগতভাবে আলোকসজ্জা করা হয়। তবে এবার উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ের জন্য কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে সারাদেশে কোনো আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
তিনি আরও বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস অত্যন্ত ভাবগাম্ভীর্যের সঙ্গে যথাযথভাবে পালন করা হবে।
কোনো শঙ্কা আছে কি না— এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এগুলো নিয়মমাফিক নির্দেশনা, যাতে অনুষ্ঠানগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং মানুষের যাতায়াত সহজ হয়।
মব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মবের বিরুদ্ধে আমরা অত্যন্ত কঠোর। এই কালচার বাংলাদেশ থেকে বিলুপ্ত করা হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘নরসিংদীতে এক মেয়েকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তদন্তে দেখা গেছে, হত্যার পেছনে সৎ বাবা জড়িত। প্রাথমিকভাবে যারা ধর্ষণের সঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।’
৭ মার্চের ভাষণ প্রচারের অভিযোগে একজনকে গ্রেপ্তারের বিষয় এবং তা কেন্দ্র করে ছাত্রলীগের তৎপরতা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে তারা মাঝে মাঝে ঘোষণা দিয়ে রাজনৈতিক কর্মসূচি দেয়। তবে দৃশ্যমান কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। কোথাও বিচ্ছিন্ন ঘটনা ঘটলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে।’

রাষ্ট্রে একটি এলিট ফোর্স থাকার প্রয়োজন রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, পুলিশ বাহিনী যেসব অপরাধ দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে পারেনি, সেসব ক্ষেত্রে র্যাব কার্যকর ভূমিকা রেখেছে।
২৪ মিনিট আগে
গণমাধ্যমকে আধুনিক গণমাধ্যম কমিশনের আওতায় আনা গেলে সরকার, মালিকপক্ষ কিংবা অন্য কোনো পক্ষ তা নিয়ন্ত্রণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, জবাবদিহি নিশ্চিত করে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলাই এখন তথ্য মন্ত্রণালয়ের অগ্রাধিকার।
১ ঘণ্টা আগে
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মিরানা মাহরুখকে সচিব পদে পদোন্নতি দিয়ে বিদ্যুৎ বিভাগের সচিব নিয়োগ দিয়েছে সরকার। মিরানা মাহরুখকে ওই পদে নিয়োগ দিয়ে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে
পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুরের বৈঠকে এই আলোচনা হয়।
২ ঘণ্টা আগে