
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের আত্মীয় বাসায় অভিযান চালিয়ে দুই বস্তা দলিলসহ বিপুল পরিমাণ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায় দুদক।
আজ বুধবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন।
তিনি বলেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহীদুল হকের আত্মীয়র বাসা থেকে দুই বস্তা দলিল ও নথিপত্র উদ্ধার করেছে দুদক। তাঁর বিরুদ্ধে অসাধু উপায়ে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের একটি অভিযোগের অনুসন্ধান চলছে। শহীদুল হক তাঁর অবৈধ সম্পদ অর্জনের তথ্যসংবলিত নথিপত্র এক নিকটাত্মীয়ের কাছে দুটি বস্তায় ভরে পাঠিয়েছিলেন।
দুদক মহাপরিচালক বলেন, নথিপত্রগুলো গোপন রাখার জন্য সেই আত্মীয় আবার অপর এক আত্মীয়ের বাসায় পাঠান। এসব নথিপত্রে শহীদুল হকের বেআইনিভাবে অর্জিত কোটি কোটি টাকার সম্পদের তথ্য রয়েছে। তল্লাশিকালে দুটি বস্তায় মোট ৩৮ ধরনের ৪৮টি আলামত পাওয়া যায়। যার মধ্যে রয়েছে বিপুল মূল্যমানের সম্পত্তির দলিল, বিভিন্ন গোপনীয় চুক্তিপত্র, ডিড অব অ্যাগ্রিমেন্ট, পাওয়ার অব অ্যাটর্নি, সংঘ স্মারকের ছায়ালিপি, অফার লেটার ও ব্যাংক হিসাব বিবরণী।
তদন্তের দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানান, মজিদ-জরিনা ফাউন্ডেশনের নামে বিভিন্ন ব্যাংকে কোটি কোটি টাকার স্থায়ী আমানত ও এফডিআরের নথি পাওয়া গেছে। এ ছাড়া ফারমার্স ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংকে নিজ ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ টাকা জমা রেখেছেন।

সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ও বিচার বিভাগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা কমিয়ে জারিকৃত পরিপত্রের কার্যকারিতা আংশিক স্থগিত করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে গত ২৭ আগস্ট জারিকৃত পরিপত্রটি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
৭ মিনিট আগে
মাদ্রাসায় শিশুদের ওপর যৌন নির্যাতন, ধর্ষণ, বলাৎকার ও নিষ্ঠুর আচরণ প্রতিরোধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ নূরুল হুদা আজ সোমবার স্বরাষ্ট্রসচিব, শিক্ষাসচিব, আইন সচিব ও ধর্ম সচিব বরাবর এ নোটিশ পাঠান...
১৩ মিনিট আগে
উচ্চশিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে নীতি নির্ধারণ ও গবেষণা কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে আজ সোমবার খুলনা বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।
১ ঘণ্টা আগে
কোনো ধরনের রাজনৈতিক চাপ বা প্রভাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. সাইদুর রহমান খান। তিনি বলেছেন, দুদক স্বাধীন ও স্বায়ত্তশাসিত
২ ঘণ্টা আগে