সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের দেওয়া আদেশ বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে আপিল করবে না ইসি। আজ সোমবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের এ তথ্য জানান।
গত ২১ এপ্রিল নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে ইসির প্রাপ্তি ও জারি শাখায় মনোনয়নপত্র দাখিল করেন নুসরাত তাবাসসুম। রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করেননি। ফলে তাঁর প্রার্থিতা অনিশ্চিত হয়ে পড়ে। পরবর্তীতে তিনি আদালতের দ্বারস্থ হলে আজ সোমবার তা গ্রহণ করার জন্য ইসিকে নির্দেশনা দেন হাইকোর্ট।
আইন অনুযায়ী, নির্ধারিত সময়ের পরে কোনো প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণের সুযোগ নেই। এ ক্ষেত্রে হাইকোর্ট আদেশ দেওয়ায় কমিশন আপিল করবেন কি-না জানতে চাইলে আব্দুর রহমানের মাছউদ বলেন, ‘আমরা আদেশ বাস্তবায়ন করব। কোনো আপিলে যাব না। কেননা, মামলায় আমাদের পক্ষভুক্ত করা হয়নি।’
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২১ এপ্রিল বিকেল ৪টা। এই সময়ের মধ্যে ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এদের মধ্যে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১৩ জন (নুসরাত জমা দেন ৪টা ১৯ মিনিটে), স্বতন্ত্র জোটের একজন ও ব্যক্তিগতভাবে তিন প্রার্থী জমা দেন।
এদের মধ্যে ২২ ও ২৩ এপ্রিল বাছাইয়ে জামায়াত জোটের নুসরাতের মনোনয়নপত্র তালিকার বাইরে থেকে যায়।

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজন শরিফ। নিউইয়র্ক স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথম বৈঠকে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। তুরস্কের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা...
২৪ মিনিট আগে
যুদ্ধ-সংঘাত বন্ধ করে আলোচনা, কূটনীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মারণাস্ত্র নয়—যুক্তি, কূটনীতি, শিক্ষা ও মানবতাই হওয়া উচিত বিশ্বে পরিবর্তনের হাতিয়ার।
৪ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সময় রাত ৪টা ১৯ মিনিটে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ শুরু হয়।
৫ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে প্রবেশ করেছেন….
৫ ঘণ্টা আগে