সাইবার বুলিংয়ের অভিযোগ তুলে ফেসবুকের দুটি পেজের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। আজ বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ থানায় এ মামলা করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।
ওসি মনসুর বলেন, সারজিসকে নিয়ে আজেবাজে মন্তব্য করার কারণে ফেসবুক পেজের লিংক ও কিছু ছবি দিয়ে মামলা করেছেন। এসব মামলা সাইবার ক্রাইম তদন্ত করে, তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
মামলার এজাহারে সারজিস উল্লেখ করেন, ‘Department of Bakshal, University of Dhaka এবং Criminals DU নামক দুটি ফেসবুক পেজ থেকে সম্পূর্ণ বানোয়াটভাবে আমার অব্যবহৃত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে কেন্দ্র করে এডিটেড কিছু চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে একটি পোস্ট আপলোড করা হয়েছে। পোস্টের ক্যাপশন এবং এডিটেড চ্যাটের স্ক্রিনশটের মাধ্যমে আমার বিরুদ্ধে সম্পূর্ণ বানোয়াটভাবে এবং চরম অসৎভাবে আমার মানহানির উদ্দেশ্যে অভিযোগ আনা হয় যে, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফির জুলাই স্মৃতি ফাউন্ডেশনের বিরুদ্ধে সোচ্চার অবস্থানের জন্য তাঁর বিরুদ্ধে চলমান সোশ্যাল মিডিয়ায় সাইবার বুলিংয়ের জন্য চক্রান্ত করি। উক্ত পোস্টের এডিটেড স্ক্রিনশটের মাধ্যমে আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যাভাবে অভিযোগ করা হয় যে, আমি আমার কাছের এক ছোট ভাইকে নাফিসা ইসলাম সাকাফির বিরুদ্ধে সাইবার বুলিং পরিচালনার জন্য নির্দেশ প্রদান করি।’
সারজিস আরও উল্লেখ করেন, ‘এ ছাড়া Criminals DU ফেসবুক পেজে আমার জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ থেকে নিজ সিদ্ধান্তে সরে আসাকে সম্পূর্ণ মিথ্যাভাবে অর্থ আত্মসাতের অভিযোগে আমাকে বহিষ্কার করা হয়েছে বলে প্রচার করা হয়। দুটি পেজ থেকে অনবরত আমার বিরুদ্ধে চরম মানহানিকর বিভ্রান্তিমূলক তথা, এডিটেড স্ক্রিনশট এবং কুরুচিপূর্ণ এডিটেড ছবি পোস্ট করা হচ্ছে। সম্পূর্ণ অসৎ উদ্দেশ্য নিয়ে পেজগুলো থেকে মিথ্যা, কুরুচিপূর্ণ এবং বিভ্রান্তিমূলক পোস্ট দেশবাসীর নিকট আমার ব্যক্তিত্ব এবং চরিত্রের অপূরণীয় ক্ষতিসাধন করেছে। এ ছাড়া আমার বিরুদ্ধে চলমান এ ভিত্তিহীন কুরুচিপূর্ণ প্রচারণা আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করছে এবং চরমভাবে আমাকে মানহানির সম্মুখীন করছে।’
ফেসবুক পেজ দুটির পরিচালনাকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ পদক্ষেপ গ্রহণ করার কথা এজাহারে উল্লেখ করেন সারজিস।

ঢাকার অদূরে পূর্বাচল নতুন শহর প্রকল্পের নাগরিক সুবিধা বাড়াতে প্রকল্প এলাকার নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জ অংশকে প্রশাসনিকভাবে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করেছে সরকার। এ ছাড়া পূর্বাচল আবাসন প্রকল্পকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে যুক্ত করার পাশাপাশি প্রকল্প এলাকাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ...
৪ ঘণ্টা আগে
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭৪ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে, লিবিয়া সরকার ও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের...
৭ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক প্রয়াত ওসমান হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাঁর...
৭ ঘণ্টা আগে
দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই প্রেক্ষাপটে জাতীয় সংসদে বিরোধী দলের পাঁচ সদস্যের নাম ঘোষণা করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান।
৭ ঘণ্টা আগে