
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আপাতত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন ও ভোটার এলাকা স্থানান্তর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার বিকেল ৪টা থেকে এ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।
এ এস এম হুমায়ুন কবীর বলেন, বর্তমানে সংসদ নির্বাচনের ভোটার তালিকার কাজ চলছে। এই অবস্থায় কারও এনআইডি সংশোধন হয়ে গেলে, ভোটার তালিকায় এবং হাতে থাকা এনআইডিতে দুই রকম তথ্য হবে। এতে সংশ্লিষ্ট ব্যক্তি ভোট দিতে পারবেন না। তাই ভোটার তালিকা চূড়ান্ত হওয়া পর্যন্ত এনআইডি সংশোধন, ভোটার এলাকা স্থানান্তর বন্ধ থাকবে।
তবে কেউ চাইলে অনলাইনে এনআইডি সংশোধনের আবেদন করতে পারবেন। সংশোধনের কার্যক্রমও চলবে। যেমন আবেদন নেওয়া, শুনানি ইত্যাদি। সবকিছু ঠিক করে রাখা হবে। কেবল সংশোধন হবে না। সংশোধনটা হবে পুনরায় কার্যক্রম শুরু হওয়ার পর।

নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে দল-মতো নির্বিশেষে সবার সহযোগিতা চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘এবার দেশ গড়ার পালা। দেশ গড়ার এই যাত্রায় আপনি আমি সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে কাজ করতে হবে।’
৩৯ মিনিট আগে
বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার গঠনের পর অবশ্যই দক্ষিণ এশিয়া সহযোগিতা সংস্থা–সার্ক পুনরুজ্জীবিত করার চেষ্টা করবে। আজ শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
১ ঘণ্টা আগে
দায়িত্বশীল ভূমিকা পালন করে নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করে তোলায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তারেক রহমান, ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের প্রতি অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
১ ঘণ্টা আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আজ থেকে আমরা সবাই স্বাধীন।’ আজ শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে