
ডিসি-ইউএনও অনেক এলাকায় রাজত্ব চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন ঠাকুরগাঁও-২ আসনের সরকার দলীয় সংসদ সদস্য দবিরুল ইসলাম। তাঁর অভিযোগ—সরকারি কর্মকর্তাদের ভাবটা এমন যে, তাঁদের কথায় যুদ্ধ করে দেশটা স্বাধীন হয়েছে এবং জনপ্রতিনিধিরা অবাঞ্ছিত ব্যক্তি। তিনি বলেন, ‘আমরা (এমপিরা) ইউএনও ও সরকারি কর্মকর্তাদের দয়ায় চলছি।’
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবে আলোচনায় অংশ নিয়ে এসব অভিযোগ করেন দবিরুল ইসলাম।
দবিরুল ইসলাম বলেন, ‘বর্তমানে আমাদের এলাকায় যে সরকারি কর্মকর্তা আছেন ইউএনও, ডিসি...তাঁরাই মনে হয় দেশটার মালিক। তাঁরা যা করে সেটাই চলে। একটা কম্বল পর্যন্ত আমরা দিতে পারি না...সরকারি ত্রাণ। নিজেরা আমরা কিনে দিচ্ছি।’
সরকারি ত্রাণ বিতরণের জন্য জনপ্রতিনিধি দেওয়া হয় না দাবি করে দবিরুল ইসলাম বলেন, ‘আমরা চাই...তাঁরা (সরকারি কর্মকর্তা) দয়া করে বলে লোকটারে পাঠিয়ে দিন একটা স্লিপ দিয়ে। আমি কম্বলটা দিয়ে দেব। এই হচ্ছে আমাদের অবস্থা।’
দবিরুল বলেন, ‘আমরা (এমপিরা) ইউএনও ও সরকারি কর্মকর্তাদের দয়ায় চলছি।’
আওয়ামী লীগের এই এমপি বলেন, ‘বর্তমানে আমলাতন্ত্র...আমাদের অন্যান্য এলাকায় কেমন হচ্ছে জানি না। আমার জেলায় এবং আমার এলাকায় দেখেছি ইউএনও সাহেবেরা সবকিছু করছেন। ভাবটা এই যে তাদের কথায় যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছিল। আমরা তাদের কাছে অবাঞ্ছিত ব্যক্তি।’
দবিরুল বলেন, ‘আমরা কিছু চাইলে, কোনো কাজ করতে বললে, কোনো লোক পাঠালে আমাদের কথা শোনা হয় না। শুধু আমি না, এই সংসদে অনেকই আছেন যাদের এলাকায় সরকারি কর্মকর্তারা রাজত্ব চালাচ্ছেন। আমরা নামমাত্র নির্বাচিত হয়েছি। প্রকৃত ক্ষমতার মালিক তারাই।’

শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে উচ্চ আদালতের নির্দেশনার ১৭ বছর পরও দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে ‘যৌন হয়রানি প্রতিরোধ কমিটি’ গঠন হয়নি। বিশেষ করে অধিকাংশ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে এই কমিটি নেই।
৩৭ মিনিট আগে
বাংলাদেশে সম্প্রতি শিশুদের ওপর ঘটে যাওয়া একের পর এক নৃশংস সহিংসতা, ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় গভীর ক্ষোভ এবং উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। একই সঙ্গে সংস্থাটি ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে এই বর্বরতা বন্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
৪ ঘণ্টা আগে
এবার নারায়ণগঞ্জ ও পটুয়াখালীতে ধর্ষণে অভিযুক্ত দুজনকে পিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এর আগে চট্টগ্রামে দুই দিনে এ রকম দুজন গণপিটুনির শিকার হয়েছে। এ নিয়ে তিন দিনে ধর্ষণে অভিযুক্ত চারজনকে পিটুনি দিয়েছে ক্ষুব্ধ মানুষ।
৪ ঘণ্টা আগে
‘রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। একই সঙ্গে আমাদের জাতীয় জীবনে পুনরায় বাংলাদেশের আবহমানকালের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধের পুনর্জীবন ঘটাতে হবে। এ ক্ষেত্রেও কবি কাজী নজরুল ইসলামের জীবন এবং কর্ম আমাদের জন্য প্রাসঙ্গিক...
৫ ঘণ্টা আগে