Ajker Patrika

পরিস্থিতি আশাব্যঞ্জক, ভোটের হার জানানো হবে সকাল ১০টা থেকে: ইসি সচিব

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
পরিস্থিতি আশাব্যঞ্জক, ভোটের হার জানানো হবে সকাল ১০টা থেকে: ইসি সচিব
নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। ফাইল ছবি

ভোটের পরিস্থিতি আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোট প্রদান করতে এসে তিনি এ মন্তব্য করেন।

সকাল সাড়ে ৮টায় রাজধানীর ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুলে ভোট দেন ইসি সচিব আখতার আহমেদ। ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘এত বছরের চেষ্টায় আজ আমরা একটি সুষ্ঠু নির্বাচন করতে পারছি। আমরা একটি আবেগঘন পরিবেশে ভোট দিচ্ছি। এটি সবার চেষ্টায় হয়েছে। আসুন, আমরা সবাই ভোট প্রদান করি।’

ইসি সচিব বলেন, ‘আমরা সকাল ১০টা থেকে ভোট প্রদানের হারের হালনাগাদ তথ্য প্রকাশ করতে থাকব।’

ভোট শুরু হওয়ার পর কোনো অভিযোগ পাওয়া গেছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘এখন পর্যন্ত কোনো অভিযোগ আমরা পাইনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত