
সচিবালয়ে প্রবেশের জন্য আগামীকাল সোমবার থেকে অস্থায়ী পাস পাবেন সাংবাদিকেরা। আজ রোববার তথ্য অধিদপ্তর থেকে সংবাদমাধ্যমে পাঠানো তথ্যবিবরণীতে এ ঘোষণা দেওয়া হয়েছে। সেই সঙ্গে খুব শিগগিরই নতুন করে স্থায়ী/অস্থায়ী অ্যাক্রিডিটেশন কার্ড/পাস ইস্যু করা হবে বলে জানানো হয়েছে।
তথ্যবিবরণীতে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে তদন্তের স্বার্থে দর্শনার্থী, সাক্ষাৎপ্রার্থী ও সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশে বারণ করা হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্মূল্যায়ন করা হচ্ছে, খুব শিগগিরই নতুন করে স্থায়ী/অস্থায়ী অ্যাক্রেডিটেশন কার্ড/পাস ইস্যু করা হবে। আগামীকাল সোমবার থেকে সাংবাদিকেরা অস্থায়ী পাস পাবেন।
এদিকে বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য অস্থায়ী পাস সরবরাহে একজন কর্মকর্তা ও একজন কর্মচারীকে দায়িত্ব দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রশাসন-১-এর একটি অফিস আদেশে জানানো হয়, অস্থায়ী পাসের আবেদন গ্রহণের জন্য ঢাকা মহানগর পুলিশের-ডিএমপি আবদুল গণি রোডে ক্রাইম ও কন্ট্রোল সেন্টারে বিশেষ ‘অস্থায়ী প্রবেশ পাস-সংক্রান্ত বিশেষ সেল’ গঠন করা হয়েছে। এ জন্য জননিরাপত্তা বিভাগের প্রশাসন-৩-এর সিনিয়র সহকারী সচিব এফ এম তৌহিদুল আলম ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মৃত্যুঞ্জয় বাড়ৈকে নিযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার দিবাগত গভীর রাতের আগুনে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের একটি ভবনের চারটি ফ্লোর পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। ৭ নম্বর ভবনের এসব ফ্লোরে পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগের আংশিক কার্যালয় এবং একটি বিভাগের পুরো কার্যালয়ের অবকাঠামোর সঙ্গে সব নথিপত্রও পুড়ে গেছে।

শেখ হাসিনা সরকারের টানা ১৫ বছরের শাসনামলে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও রাজনৈতিক নিপীড়নের ভয়াবহ অভিজ্ঞতা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপের কাছে তুলে ধরেছেন জাতীয় সংসদের একাধিক সদস্য।
৪ মিনিট আগে
চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও এ দেশের জনগণের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। চিঠিতে তিনি বাংলাদেশের জনগণের প্রতি তাঁর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার কথাও জানান।
২৮ মিনিট আগে
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত তুরাগ নদীর ওপর নির্মিত দুই লেনের দুটি সার্ভিস সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে। ৩ দশমিক ৭১ কিলোমিটার দীর্ঘ দুটি সেতু দিয়ে উভয়মুখী যান চলাচল করবে আগামীকাল বুধবার থেকে...
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের কোনো নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে পারস্পরিক সম্মান, জাতীয় স্বার্থ ও উপযুক্ত কূটনৈতিক পরিবেশ তৈরি হলেই এই দ্বিপক্ষীয় সফর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...
১ ঘণ্টা আগে