
বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য অস্থায়ী পাস সরবরাহে একজন কর্মকর্তা ও একজন কর্মচারীকে দায়িত্ব দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রশাসন-১-এর একটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়, অস্থায়ী পাসের আবেদন গ্রহণের জন্য ঢাকা মহানগর পুলিশের-ডিএমপি আবদুল গণি রোডে ক্রাইম ও কন্ট্রোল সেন্টারে বিশেষ ‘অস্থায়ী প্রবেশ পাস-সংক্রান্ত বিশেষ সেল’ গঠন করা হয়েছে।
এ জন্য জননিরাপত্তা বিভাগের প্রশাসন-৩-এর সিনিয়র সহকারী সচিব এফ এম তৌহিদুল আলম ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মৃত্যুঞ্জয় বাড়ৈকে নিযুক্ত করা হয়েছে।
গতকাল শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি বিবৃতিতে বলা হয়, সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করার সিদ্ধান্তটি গত সপ্তাহে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গুরুত্বপূর্ণ স্থাপনাটির (কেপিআই) নিরাপত্তা ও সুরক্ষার কথা বিবেচনা করে নেওয়া হয়েছে। সরকার শিগগিরই বিদ্যমান প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড পর্যালোচনা করবে এবং স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর কাছ থেকে নতুন অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়ার জন্য নতুন আবেদনপত্র আহ্বান করবে।
বিবৃতিতে আরও বলা হয়, এ সময় যেকোনো প্রেস ইভেন্টের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো থেকে অস্থায়ী দৈনিক প্রবেশাধিকার কার্ড ইস্যু করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য সরকার দুঃখ প্রকাশ করছে এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করছে।
গতকাল শুক্রবার সরকারি কর্মকর্তা-কর্মচারী ছাড়া সচিবালয়ে প্রবেশের বেসরকারি সব পাস বাতিল করা হয়। একই সঙ্গে সাংবাদিকেরাও অ্যাক্রেডিটেশন কার্ড দিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন না বলে বিজ্ঞপ্তি জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত চলমান থাকার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রবেশাধিকারের বিষয়ে সিদ্ধান্তটি সাময়িক। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে সভা করে দ্রুত এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে।

আর্থিক সক্ষমতার কঠিন সীমাবদ্ধতা সত্ত্বেও তিনটি ধাপে সরকারি কর্মজীবীদের নতুন পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা খুবই যৌক্তিক। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সরকারি কর্মজীবীদের বেতন-ভাতা সামঞ্জস্যপূর্ণ না হলে, তাদের কাছ থেকে সর্বোচ্চ পেশাগত উৎকর্ষ ও দুর্নীতিমুক্ত সেবা প্রত্যাশা করা অসম্ভব...
৪৪ মিনিট আগে
শেখ হাসিনা সরকারের টানা ১৫ বছরের শাসনামলে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও রাজনৈতিক নিপীড়নের ভয়াবহ অভিজ্ঞতা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপের কাছে তুলে ধরেছেন জাতীয় সংসদের একাধিক সদস্য।
১ ঘণ্টা আগে
চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও এ দেশের জনগণের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। চিঠিতে তিনি বাংলাদেশের জনগণের প্রতি তাঁর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার কথাও জানান।
১ ঘণ্টা আগে
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত তুরাগ নদীর ওপর নির্মিত দুই লেনের দুটি সার্ভিস সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে। ৩ দশমিক ৭১ কিলোমিটার দীর্ঘ দুটি সেতু দিয়ে উভয়মুখী যান চলাচল করবে আগামীকাল বুধবার থেকে...
২ ঘণ্টা আগে