দেশে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যকরের দিন ১৬ ডিসেম্বর থেকে পিছিয়ে আগামী ১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। আর মোবাইল ব্যবসায়ীদের কাছে থাকা অবিক্রীত হ্যান্ডসেটের তথ্য দাখিলের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
আজ সোমবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব কথা জানিয়েছে।
বিটিআরসির কর্মকর্তারা জানান, পূর্ব নির্ধারিত সময়ের মধ্যে মোবাইল ফোন ব্যবসায়ীরা সব তথ্য বিটিআরসিতে দেয়নি। তাই মোবাইলফোন ব্যবসায়ীদের কাছে থাকা অবিক্রিত মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই (মোবাইল শনাক্তকরণ নম্বর) ও সংশ্লিষ্ট তথ্য এনইআইআর সিস্টেমে যুক্ত করার সুযোগ দিতে এনইআইআর চালুর সময় পেছানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনন্টিটি (এনইআইআর) সিস্টেম চালুর প্রেক্ষাপটে, দেশের সকল মোবাইলফোন ব্যবসায়ী কর্তৃক ইতিপূর্বে আমদানিকৃত মোবাইল হ্যান্ডসেটসমূহের মধ্যে অবিক্রিত/স্থিত সকল মোবাইল হ্যান্ডসেটসমূহের আইএমইআই ও সংশ্লিষ্ট তথ্যাদি এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করার জন্য ১৫/১২/২০২৫ পর্যন্ত সময় প্রদান করা হয়েছিল।
আারও বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে, অনেক মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ী অদ্যাবধি তাদের অবিক্রিত/স্থিত মোবাইল হ্যান্ডসেটসমূহের তথ্য কমিশনে দাখিল করতে পারেনি। যে সকল মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ী এখনো তাদের অবিক্রিত/স্থিত মোবাইল হ্যান্ডসেটসমূহের তথ্য দাখিল করতে পারেননি তাদের সুবিধার্থে ১৬/১২/২০২৫ তারিখের পরিবর্তে আগামী ০১/০১/২০২৬ এ এনইআইআর সিস্টেম চালুর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ প্রেক্ষিতে, অবিক্রিত/স্থিত মোবাইল হ্যান্ডসেটসমূহ নেটওয়ার্কে আত্তীকরণের সুবিধার্থে তথ্য দাখিলের সময়সীমা আগামী ৩১/১২/২০২৫ পর্যন্ত বর্ধিত করা হলো।
এমতাবস্থায়, উল্লেখিত হ্যান্ডসেটসমূহের আইএমইআই ও সংশ্লিষ্ট তথ্যাদি এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্তকরণের জন্য আগামী ৩১/১২/২০২৫ এর মধ্যে [email protected] ই-মেইল ঠিকানায় নির্ধারিত মাইক্রোসফট এক্সেল (.xlsx) ফরম্যাট অনুযায়ী তথ্য প্রদানের জন্য সংশ্লিষ্ট সকল মোবাইল ফোন ব্যবসায়ীগণকে অনুরোধ জানানো হলো।

কলেজছাত্র ইমাম হাসান তায়িম পুলিশের গুলিতে নিহত হলেও সুরতহালে গুলি উল্লেখ না করে ওপরের নির্দেশে ছিদ্র ও কালো স্পটের কথা লিখেছেন বলে সুরতহাল করা পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। ট্রাইব্যুনালকে এ কথা বলেছেন তায়িমের বাবা ময়নাল হোসেন ভূইয়া। তিনি নিজেও পুলিশের উপপরিদর্শক।
৯ ঘণ্টা আগে
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ব্রডব্যান্ড এখন আর বিলাসিতা নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য, ই-গভর্নেন্স ও ব্যবসা-বাণিজ্যের জন্য অপরিহার্য। স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি।
৯ ঘণ্টা আগে
সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মিনহাজুর রহমানকে সুনামগঞ্জের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা...
১২ ঘণ্টা আগে
জাতীয় সংসদের সংসদকক্ষে সংসদ সদস্যদের মোবাইলে কথা না বলতে অনুরোধ করেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। একই সঙ্গে ছবি না তুলতেও বলছেন তিনি।
১৩ ঘণ্টা আগে