নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীজুড়ে ছিল কঠোর নিরাপত্তা বলয়। গত দুই দিনে ১০-১২টি গাড়িতে আগুন দেওয়ার ঘটনার পর গতকাল বৃহস্পতিবার রাজধানীতে সে ধরনের নাশকতার ঘটনা ঘটেনি। তবে ঢাকার বাইরে রেললাইনে নাশকতার চেষ্টা, বাস-ট্রাক পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির নেতা-কর্মীরা।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকার রাস্তায় যানবাহনের সংখ্যা ছিল অন্যান্য দিনের তুলনায় অনেক কম। শহরের গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও প্রবেশপথে পুলিশ, র্যাব, বিজিবি, এপিবিএন ও সেনাসদস্যদের টহল জোরদার করা হয়। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হয় সর্বত্র। গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬০ নেতা-কর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
এর আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণা নিয়ে অনলাইনে কর্মসূচি ঘোষণা করে দলটি। এরপর গত মঙ্গল ও বুধবার ২০টির বেশি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে গতকাল এমন ঘটনা কম ঘটেছে। গতকাল সকালে মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট-সংলগ্ন (পিওএম) কাফরুল থানার সামনে দুটি ককটেল নিক্ষেপের চেষ্টা করেন এক যুবক। স্থানীয় জনতা ও পুলিশ সদস্যদের তৎপরতায় তাঁকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। এ ছাড়া ধানমন্ডি ৩২ ও শাহবাগ থেকে সন্দেহভাজন নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্যকে আটক করা হয়।
এদিকে গতকাল বেলা ১টার দিকে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেখানে ভবনের কয়েকটি ম্যুরাল ভাঙচুর এবং চতুর্থ তলার ফাঁকা স্থানে কাঠ, কাগজ ও ব্যানার জড়ো করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় ভবনের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
গতকাল সরেজমিনে দেখা যায়, সকাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্ট এলাকা, কাকরাইল, পল্টনসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রবেশপথে অবস্থান নেয় পুলিশের সাঁজোয়া যান; প্রবেশের সময় আইনজীবী ও সাংবাদিকদেরও তল্লাশি করা হয়। ঢাকার প্রবেশমুখগুলোতেও একইভাবে কড়া তল্লাশি চলে। রাজধানীর গাবতলী, মহাখালী, যাত্রাবাড়ী, সাইনবোর্ড, আবদুল্লাহপুর, শনির আখড়া, মাতুয়াইল, দোলাইরপাড় ও পোস্তগোলা ফ্লাইওভার এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফের পরপর তিনটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিমানবন্দর গোলচত্বরসংলগ্ন প্রবেশ গেট ও সেন্টার পয়েন্ট ইউনিমার্ট মার্কেটের সামনে গতকাল রাত সোয়া ১০টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো ঘটে। এর আগে গোলচত্বরসংলগ্ন বিমানবন্দরে প্রবেশ পথের মূল গেটে গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
গতকালের ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী একজন নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, বিমানবন্দরের বিআরটি উড়াল সড়কের ওপর দিয়ে উত্তরার দিকে একটি ট্রাক যাচ্ছিল। যাওয়ার পথে ট্রাক থেকে তিনটি ককটেল বিমানবন্দরের গেট লক্ষ্য করে ছোড়া হয়। এর পরপরই ট্রাকটি চলে যায়।
ককটেল বিস্ফোরণের সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গেটে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন এপিসি চন্দ্র শেখর মণ্ডল। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘হঠাৎ উড়াল সড়কের ওপর থেকে তিনটি ককটেল মেরে কে বা কারা পালিয়ে গেছে।’
এ বিষয়ে ডিএমপির বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য পটকা ফোটানো হয়েছে।’
ট্রেনে নাশকতার চেষ্টা
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা এলাকায় বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে রেললাইনে আগুন দেওয়া হয়। এতে চট্টগ্রামগামী তূর্ণা নিশীথা পাঘাচং রেলস্টেশনে এবং একই পথের বিজয় এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে আটকা পড়ে। তবে আধা ঘণ্টার ব্যবধানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বগুড়ার সুখানপুকুর এলাকায় গতকাল ভোরে রেললাইনের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। পরে রেলের কর্মীরা ফিশপ্লেটগুলো পুনরায় স্থাপন করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখেন।
পেট্রলবোমা হামলা
গোপালগঞ্জে গতকাল ভোরে গণপূর্ত অফিসে বেশ কয়েকটি পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় একটি গাড়িতে আগুন ধরে যায়। খুলনা সদর সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সেরেস্তায় বুধবার দিবাগত রাত ৩টার দিকে পেট্রলবোমা হামলা করেছে দুর্বৃত্তরা। ঘটনার পরপরই টুটপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বাস-ট্রাকে আগুন
শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় গতকাল সকালে একটি চিনির ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকায় মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এতে আধা ঘণ্টার বেশি সময় যান চলাচল বন্ধ হয়ে যায়।
মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা এলাকায় গতকাল ভোরে থেমে থাকা একটি পণ্যবাহী ট্রাকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ট্রাকে থাকা জিনিসপত্র পুড়ে যায়।
টাঙ্গাইলের বাসাইলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় বুধবার রাত ১২টার দিকে চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। যশোর নতুন উপশহর পার্কসংলগ্ন এলাকায় গতকাল ভোরে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেওয়া হয়। এ ছাড়া গতকাল সদর উপজেলার সুলতানপুর বাবুপাড়া গ্রাম থেকে পুলিশের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহপ্রচার সম্পাদক তিতাস উদ্দিন।
সড়ক অবরোধ
ফরিদপুরে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গতকাল সকালে দেশীয় অস্ত্র হাতে মহাসড়ক অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত এই কর্মসূচি চলে। জেলা যুবলীগ নেতা দেবাশীষ নয়ন তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই কর্মসূচি লাইভ করেন। এতে দেখায়, শতাধিক স্থানীয় নেতা-কর্মী দেশীয় অস্ত্র রামদা, ঢাল-সড়কি হাতে মহাসড়কে অবস্থান করছেন। এ বিষয়ে জানতে সকাল সোয়া ৯টার দিকে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেনের মোবাইলে একাধিকবার কল দিলে তিনি কেটে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইলে কল দিয়েও সাড়া পাওয়া যায়নি।
মাদারীপুর জেলার শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সূর্যনগরসংলগ্ন স্থানে গতকাল ভোরে গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা। তবে খবর পেয়ে শিবচর উপজেলা বিএনপির নেতা-কর্মীরা ঘটনাস্থলে এসে গাছ সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
অন্যদিকে গতকাল রাতে মাদারীপুর-বরিশাল মহাসড়কের মোস্তফাপুর এলাকায় টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করা হয়। খাগড়াছড়ির আলুটিলা এলাকায় বুধবার দিবাগত রাতে গাছ কেটে সড়ক বন্ধের চেষ্টা করে দুর্বৃত্তরা। চট্টগ্রামের মইজ্জ্যারটেক, ধলই ও জলিল গেট এলাকায় এবং চট্টগ্রাম-বাঁশখালী সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
নোয়াখালী জেলা শহর মাইজদী টাউন হল মোড়ে বুধবার রাতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন নিষিদ্ধ ছাত্রলীগের কয়েক নেতা-কর্মী। এরপর রাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৪ নেতাসহ ১২ জনকে আটক করে পুলিশ।
[প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা]

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ৩৯ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। গতকাল বৃহস্পতিবার পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপন দুটিতে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান।
২৬ মিনিট আগে
আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওবার্তায় আসিফ মাহমুদ বলেন, তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউমার্কেট ও কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা-১০ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী ১২ ফেব্রুয়ারি। একই দিনে হবে গণভোটও। তার আগে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল থেকে শুরু করে প্রচার-প্রচারণার পথরেখা বেঁধে দিল নির্বাচন কমিশন। তফসিল ঘোষণা করে শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে প্রার্থী ও দলগুলোর প্রতি আহ্বান...
১২ ঘণ্টা আগে
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের বিষয়ে গণভোট আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)...
১২ ঘণ্টা আগেনিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রজ্ঞাপন থেকে জানা যায়, বদলি হওয়া পুলিশ কর্মকর্তাদের মধ্যে ডিআইজি রয়েছেন ৩১ জন আর সাতজন অতিরিক্ত ডিআইজি এবং একজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
তাঁদের পুলিশ সদর দপ্তর, ঢাকা মহানগর পুলিশ, পুলিশের বিশেষ শাখা এসবি, পিবিআই, নৌ পুলিশ, ট্যুরিস্ট পুলিশসহ বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে।
জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীজুড়ে ছিল কঠোর নিরাপত্তা বলয়। গত দুই দিনে ১০-১২টি গাড়িতে আগুন দেওয়ার ঘটনার পর গতকাল বৃহস্পতিবার রাজধানীতে সে ধরনের নাশকতার ঘটনা ঘটেনি।
১৪ নভেম্বর ২০২৫
আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওবার্তায় আসিফ মাহমুদ বলেন, তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউমার্কেট ও কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা-১০ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী ১২ ফেব্রুয়ারি। একই দিনে হবে গণভোটও। তার আগে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল থেকে শুরু করে প্রচার-প্রচারণার পথরেখা বেঁধে দিল নির্বাচন কমিশন। তফসিল ঘোষণা করে শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে প্রার্থী ও দলগুলোর প্রতি আহ্বান...
১২ ঘণ্টা আগে
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের বিষয়ে গণভোট আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)...
১২ ঘণ্টা আগেআজকের পত্রিকা ডেস্ক

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওবার্তায় আসিফ মাহমুদ জানান, তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউমার্কেট ও কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা-১০ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন।
পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ—কোনোটিই আমার নেই। আপনাদের সহযোগিতা, সমর্থনই আমার একমাত্র অবলম্বন। এবং আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি।’
এ সময় সংস্কারের প্রতি সমর্থন জানাতে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান জানিয়ে আসিফ বলেন, ‘আমি শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নই, গণভোটেরও প্রার্থী। এতোগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসেছে, তা বাস্তবায়নে গণভোটে ‘‘হ্যাঁ’’ ভোট দিন।’
গত বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের পদত্যাগপত্র প্রধান উপদেষ্টা গ্রহণ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তাঁদের পদত্যাগপত্র কার্যকর হবে।
পরদিন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
গত ১০ ডিসেম্বর প্রথম ধাপে ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকার গুরুত্বপূর্ণ ১০ নম্বর আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি দলটি।
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ পদত্যাগ করবেন, সে কারণেই তাঁর জন্য ঢাকা-১০ আসন ফাঁকা রাখা হয়েছে কি না, ওই সময় সাংবাদিকদের এমন প্রশ্নে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘যে দুজন ছাত্র উপদেষ্টা, তারা এখনো পদত্যাগ করে নাই। পদত্যাগ করলে পরে আমরা কমেন্ট করতে পারব।’
এর আগে ৪ ডিসেম্বর ঢাকা-১০ সংসদীয় আসনে দলের নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে মনোনয়ন দেয় বিএনপি । এই আসনে বিএনপির চেয়ারপারসনের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সহায়ক কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী নাসির উদ্দিন আহমেদ অসীমও মনোনয়ন চেয়েছিলেন।
ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করতে পারেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া—এমন গুঞ্জন শুরু থেকেই ছিল। বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে উপদেষ্টার পদ ছেড়ে এই আসনে তিনি প্রার্থী হতে পারেন—এমন আলোচনাও ছিল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী ১২ ফেব্রুয়ারি। একই দিনে হবে গণভোটও। তার আগে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল থেকে শুরু করে প্রচার-প্রচারণার পথরেখা বেঁধে দিল নির্বাচন কমিশন। তফসিল ঘোষণা করে শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে প্রার্থী ও দলগুলোর প্রতি আহ্বান জানালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। তাঁর এই ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়ে গেল ভোট উৎসবের ক্ষণগণনা।
তফসিল ঘোষণা করায় ইসিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করল। বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) রাজনৈতিক দলগুলোও ইসিকে শুভেচ্ছা জানিয়েছে। একই সঙ্গে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে ইসির প্রতি আহ্বান জানিয়েছে দলগুলো।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত, রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ সময় ১১ জানুয়ারি, আপলি নিষ্পত্তি ১২ থেকে ১৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি, নির্বাচনী প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগে, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।
জাতির উদ্দেশে ১২ মিনিটের ভাষণে সিইসি মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে জুলাই-আগস্ট ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মার শান্তির জন্য দোয়া কামনা করেন।
জনগণের প্রতিনিধিত্বশীল মালিকানা প্রতিষ্ঠার একমাত্র পথ হচ্ছে নির্বাচন উল্লেখ করে সিইসি বলেন, ‘দুঃখজনক হলেও সত্য যে মানসম্মত নির্বাচনের অনুপস্থিতি প্রায়ই আমাদের ঐতিহ্য এবং সামষ্টিক প্রত্যাশাকে ম্লান করেছে। এমনই এক প্রেক্ষাপটে ২০২৪-এর গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে। আমাদের ভাইবোন সন্তানদের রক্তের ওপর দাঁড়িয়ে অঙ্গীকার হচ্ছে, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠান। যা জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে এবং বিশ্বদরবারে ভাবমূর্তি উজ্জ্বল করবে। আমার দৃঢ় বিশ্বাস, আপনারা একই প্রত্যাশা ধারণ করেন এবং একই অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ।’
ভোটারদের উদ্দেশে সিইসি বলেন, ‘ভোট আপনার শুধু নাগরিক অধিকারই নয়, বরং পবিত্র আমানত ও দায়িত্ব। এই দায়িত্ব সচেতনভাবে আপনারা পালন করবেন, এ আমার বিশ্বাস। যেকোনো ভয়ভীতি, প্রলোভন, প্রবঞ্চনা এবং সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে নিঃসংকোচে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। আপনাদের নিরাপদ ও উৎসবমুখর অংশগ্রহণকল্পে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও বাহিনী কাজ করবে।’
ধর্ম, গোত্র, গোষ্ঠী, লিঙ্গ নির্বিশেষে সবাই এই আনন্দ আয়োজনে অংশগ্রহণ করবে প্রত্যাশা জানিয়ে সিইসি বলেন, পরিবারের প্রতিবন্ধী, বয়স্ক ও সন্তানসম্ভবা মাসহ সবাইকে নিয়ে ভোট দিতে আসুন। আমি আশা করি, আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ভোটের অনুষ্ঠান উৎসবে রূপ নেবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আসা তথ্যের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে সিইসি বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হয়ে থাকে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অসত্য তথ্য ও অপতথ্যের বিস্তার দিনকে দিন বেড়ে চলেছে। প্রতিপক্ষ দল ও প্রার্থীকে হেয় করার পাশাপাশি নারীদের প্রতি বিদ্বেষমূলক প্রচারণা আমাদের ঐতিহ্যকে ক্ষুণ্ন করে এবং নির্বাচনকে কলুষিত করে। দেশের প্রচলিত আইন অনুযায়ী এসব রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী এবং দলসমূহের প্রতি আহ্বান জানিয়ে সিইসি বলেন, ‘আসুন আমরা আচরণবিধি মেনে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করি। শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধা নিশ্চিত করে ভোটারদের বিশ্বাস ও আস্থা অর্জনই হোক আপনাদের লক্ষ্য।’
নির্বাচনে দায়িত্ব পালন করতে যাওয়া কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, নির্বাচন কমিশন স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালনে বদ্ধপরিকর। কমিশনের অংশ হিসেবে আপনারা নির্ভয়ে সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। মনে রাখবেন, এ ব্যাপারে কোনো শিথিলতা বা গাফিলতি সহ্য করা হবে না।
তফসিলের পর থেকে ভোট গ্রহণের প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত দেশবাসীর সহায়তা কামনা করে সিইসি বলেন, ‘নির্বাচনপ্রক্রিয়ায় সব রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ ভোটারদের আন্তরিক অংশগ্রহণ ও সক্রিয়তা কামনা করছি। সবার প্রতি আমার আহ্বান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফল করে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ঐতিহাসিক ভূমিকা রাখুন।’
ব্যানার-পোস্টার সরানোর নির্দেশ
ইসি থেকে স্থানীয় সরকার বিভাগে পাঠানো চিঠিতে বলা হয়েছে, তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ, ঘের, প্যান্ডেল, আলোকসজ্জা এবং সব ধরনের নির্বাচনী ক্যাম্প ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে অপসারণ করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিতে বলা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত
গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বলা হয়, তফসিল ঘোষণার পরদিন থেকে ভোট গ্রহণের দুই দিন পর পর্যন্ত সময়ের জন্য প্রতি উপজেলা ও থানায় কমপক্ষে দুজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত জানিয়েছে ইসি। প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে আচরণবিধি কার্যকরভাবে বাস্তবায়ন ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য এসব ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে।
ইসির ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করছে
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আদালত অভিযোগ গ্রহণ করায় ইসির ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করছে বলে গতকাল সাংবাদিকদের জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
গত ১০ সেপ্টেম্বর ৩০০ সংসদীয় আসনের সীমানার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি করা হয়। আর গাজীপুরে একটি আসন বাড়িয়ে ছয়টি করা হয়। বাগেরহাটের আসন পূর্বের মতো চেয়ে আদালতে মামলা করেন সংক্ষুব্ধরা।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের বিষয়ে গণভোট আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।
এই নির্বাচন ও গণভোট একই দিনে, কিন্তু পৃথক ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ চলবে সকাল ৭:৩০ মিনিট থেকে বিকেল ৪:৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে।
গণভোটের তফসিলের মূল বিষয়বস্তু
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি কর্তৃক ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ ২০২৫’-এর ওপর গণভোট অধ্যাদেশ জারির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এই গণভোটের আয়োজন করছে। গণভোটে জনগণের কাছে নিম্নলিখিত সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবগুলোর ওপর সম্মতি (হ্যাঁ/না-এর মাধ্যমে) চাওয়া হয়েছে। প্রস্তাবগুলো হলো—
(ক) নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে।
(খ) আগামী জাতীয় সংসদ হইবে দুই কক্ষবিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যবিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে।
(গ) সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে বর্ণিত যে ৩০টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত্য হইয়াছে, সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে।
(ঘ) জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে।