
শ্রম ও বিনিয়োগ খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ ও আজারবাইজান। গতকাল বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে এ বিষয়ে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এবং আজারবাইজানের শ্রম ও সামাজিক সুরক্ষামন্ত্রী আনার আলিয়েভের মধ্যে বৈঠক হয়। এ বৈঠকে বাংলাদেশি শ্রমিকদের জীবনমান উন্নয়ন, কর্মক্ষেত্রের নিরাপত্তা, ভিসাপ্রক্রিয়া ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে আলোচনা হয়।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল মালেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বৈঠকের কথা জানানো হয়েছে।
বৈঠকে শ্রম উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন আজারবাইজানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অধিকার ও সুবিধা নিশ্চিত করতে কারিগরি সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন।
পাশাপাশি, তিনি ইসলামি সহযোগিতা সংস্থাভুক্ত (ওআইসি) দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের তাগিদ দেন।
আজারবাইজানের মন্ত্রীর কাছে বাংলাদেশ থেকে আরও দক্ষ শ্রমিক নেওয়ার আহ্বান জানান শ্রম উপদেষ্টা। একই সঙ্গে, তিনি শ্রম খাতে কারিগরি সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আজারবাইজানের বিনিয়োগের আহ্বান জানান।
দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে শ্রম উপদেষ্টা আজারবাইজানের মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান।
বৈঠকে আজারবাইজানের মন্ত্রী আনার আলিয়েভ শ্রম ও বিনিয়োগ-সংক্রান্ত সহযোগিতা এগিয়ে নেওয়ার লক্ষ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব করেন, যেখানে উভয় দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবেন।
এ ছাড়া ওআইসি (ইসলামি সহযোগিতা সংস্থা) লেবার স্ট্যাটিউট স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশকে দ্রুত অনুস্বাক্ষর করার অনুরোধ করেন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বৈঠককে দুই দেশের মধ্যে বৈদেশিক কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধিসহ দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির পথে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
৪ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
৬ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
৭ ঘণ্টা আগে