
সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ড তথ্য-উপাত্ত ও পরিসংখ্যানসহ গ্রন্থাকারে সংরক্ষণ করা গেলে তা অপপ্রচারের কার্যকর জবাব হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ শনিবার (৮ আগস্ট) সকালে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ মাসের উন্নয়নযাত্রা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও ‘আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন রিজভী। গ্রন্থটি সম্পাদনা করেছেন রোটারিয়ান এম. নাজমল হাসান।
গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে রিজভী বলেন, ‘বর্তমান নির্বাচিত সরকার গত পাঁচ মাসে কী কী উদ্যোগ নিয়েছে, তা নাজমুল হাসান তাঁর বইয়ে পরিসংখ্যান ও ঘটনাপ্রবাহসহ তুলে ধরেছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, স্বাস্থ্য কার্ডের প্রতিশ্রুতি এবং গ্যাস সংকট মোকাবিলায় নেওয়া পদক্ষেপসহ বিভিন্ন বিষয় এতে স্থান পেয়েছে।’
রিজভী আরও বলেন, ‘নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে প্রধানমন্ত্রী মাঠে, খেত-খামারে ও বন্দরে ঘুরে কাজ তদারকি করছেন। কোথাও গাফিলতি হলে তিনি তা সহ্য করছেন না এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও বিস্তৃত করতে সরকার কাজ করছে। বইটি পাঠ করলে সরকারের পাঁচ মাসের জনকল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে একটি বিস্তৃত ধারণা পাওয়া যাবে।’
অনুষ্ঠানের আয়োজক ও বইয়ের লেখককে ধন্যবাদ জানিয়ে রিজভী বলেন, ‘এ ধরনের তথ্যসমৃদ্ধ গ্রন্থ ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে এবং সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ও অপপ্রচার মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখবে।’
এর আগে বক্তব্যের শুরুতে রিজভী বইয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘বই মানুষের অন্তর্জগতের পাসপোর্ট। বই পড়ার মাধ্যমে মানুষের হৃদয়ের জগৎ আরও প্রসারিত হয় এবং জ্ঞানচর্চার মাধ্যমে ব্যক্তি ও সমাজ উভয়ের অন্ধকার দূর করা সম্ভব হয়।’
তিনি আরও বলেন, ‘মানবসভ্যতার অগ্রগতি বইয়ের মাধ্যমেই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পৌঁছেছে। বিজ্ঞানীদের আবিষ্কার ও তত্ত্ব বই আকারে সংরক্ষিত থাকার কারণেই পরবর্তী প্রজন্ম নতুন নতুন উদ্ভাবন করতে সক্ষম হয়েছে।’

জাতীয় সংসদ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী একটি নিমগাছের চারা রোপণ করেন। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও একটি গাছের চারা রোপণ করেন। এরপর জাতীয় সংগীত শেষে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী।
২ ঘণ্টা আগে
শুক্রবার (৭ আগস্ট) ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে কমিশনিং ও ফেলোশিপ ডে উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
২ ঘণ্টা আগে
বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটটি আগের পরিকল্পনামতো কয়লাচালিত না করে সৌরবিদ্যুৎ প্রকল্প হিসেবে বাস্তবায়ন করতে চায় সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ রামপালে ৪৪২ মেগাওয়াট ক্ষমতার গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণে ব্যয় ধরেছে আড়াই হাজার কোটি টাকার কিছু বেশি।
১১ ঘণ্টা আগে
রাজধানী ঢাকার চারপাশে ১১০ কিলোমিটার দীর্ঘ বৃত্তাকার নৌপথ আবার চালুর উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু দেড় দশক আগে এই কাজ করে ব্যর্থ হয়েছিল তৎকালীন সরকার। সেখানে ঢালা অর্থের প্রায় পুরোটাই পানিতে গিয়েছিল।
১১ ঘণ্টা আগে