চলতি বছরের স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান সাত দিন পিছিয়েছে সরকার। ৯ এপ্রিল এই পুরস্কার দেওয়ার কথা থাকলেও আগামী ১৬ এপ্রিল তা দেওয়া হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বলেছে, স্বাধীনতা পুরস্কার ২০২৬ প্রদান অনুষ্ঠানটি অনিবার্য কারণবশত ৯ এপ্রিলের পরিবর্তে আগামী ১৬ এপ্রিল বিকেল ৪টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘পুনর্নির্ধারিত তারিখের জন্য নতুন করে আমন্ত্রণপত্র পাঠানো হবে না। ৯ এপ্রিল অনুষ্ঠানের জন্য পাঠানো আমন্ত্রণপত্র নিয়ে পুনর্নির্ধারিত তারিখের অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে।’
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রয়াত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং পাঁচটি প্রতিষ্ঠানকে ২০২৬ সালের স্বাধীনতা পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তথ্য উপদেষ্টা বলেন, গত ১৭ বছরে যেভাবে ব্যক্তি বা দলকেন্দ্রিক সম্পর্ক তৈরি হয়েছে, সেই ধারায় আর সম্পর্ক এগোনোর সুযোগ নেই। বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের স্বার্থকে সামনে রেখেই ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারিত হবে।
১১ মিনিট আগে
কার্পিন বাংলাদেশে যেসব ব্যাংক অ্যাকাউন্টধারী কার্ড ব্যবহারের আওতায় নেই, তাঁদের কার্ড ব্যবহারে উৎসাহিত করতে এবং ডিজিটাল লেনদেনের পরিধি বাড়াতে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে ভিসার আগ্রহের কথা তুলে ধরেন।
২১ মিনিট আগে
রোববার (৯ আগস্ট) বিকেলে নয়াদিল্লি থেকে ‘র’ প্রধান পরাগ জৈন ঢাকা সফরে এসেছেন। এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী। ঢাকায় আসার আগে ‘র’ প্রধান পরাগ জৈন চীন সফর করেছেন বলে জানা গেছে।
৩০ মিনিট আগে
নিরাপদ, সুশৃঙ্খল ও কার্যকর নৌপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো নৌযান শুমারি-২০২৬ পরিচালনা করা হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সহযোগিতায় আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশব্যাপী এ শুমারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন...
১ ঘণ্টা আগে