
নিবন্ধন স্থগিত থাকা সত্ত্বেও বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ‘নৌকা’ আপাতত নির্বাচন কমিশনের (ইসি) তফসিলভুক্ত তালিকায় থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি আরও জানিয়েছেন, ‘শাপলা’ প্রতীক যুক্ত হওয়ার বিষয়ে এখন পর্যন্ত নতুন কোনো সিদ্ধান্ত আসেনি। আজ রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় আজকের পত্রিকাকে এসব কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ নৌকা প্রতীকের বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ‘আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নির্বাচনী প্রতীকের তফসিলে নৌকা প্রতীক আপাতত থাকবে। কারণ, নৌকা নির্বাচন কমিশনের তফসিলভুক্ত প্রতীক। নির্বাচন কমিশন সেখান থেকে প্রতিটি রাজনৈতিক দলকে একটি প্রতীক বরাদ্দ দিয়ে থাকে। এই প্রতীকগুলো ইসির সংরক্ষিত।’
শাপলা প্রতীক যুক্ত হচ্ছে কি না—জানতে চাইলে আব্দুর রহমানেল বলেন, আজকে পর্যন্ত এ বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। ভবিষ্যতে হয় কি না, সেটি পরে দেখা যাবে।
এর আগে আজ বেলা ১১টা থেকে দুই ঘণ্টার বেশি সময় ধরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ সদস্যের প্রতিনিধিদল। এ সময় সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা উপস্থিত ছিলেন।

কৈশোর ও খেলোয়াড়ি জীবনের স্মৃতিচারণ করে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতি নিজের গভীর অনুরাগ ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে তরুণ সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে দেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনকে দ্রুত রাজনীতিমুক্ত...
২৫ মিনিট আগে
সাঁতার, সাইক্লিং ও দৌড়—তিনটি পর্ব মিলিয়ে প্রায় ২২৬ কিলোমিটারের কঠিন পথ। সেই পথ পেরোতে সময় লাগল ৯ ঘণ্টা ৪৭ মিনিট ৪৬ সেকেন্ড। এই সময়েই যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত আয়রনম্যান প্রতিযোগিতা শেষ করে বাংলাদেশের দ্রুততম পূর্ণদৈর্ঘ্যের আয়রনম্যানের রেকর্ড গড়েছেন মিশু বিশ্বাস।
১ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুর ১-এ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুরের ঘটনায় স্বাস্থ্যসেবাকেন্দ্রটির মালিকানা নিয়ে কোনো বিরোধ থাকলে তা আদালতেই নির্ধারিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, মালিকানা নিয়ে সমস্যা থাকলেও রাতের অন্ধকারে এভাবে স্থাপনা ভেঙে
৬ ঘণ্টা আগে
বিশ্ব পর্যটন দিবসের মূল আয়োজন হবে ৩ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। বিকেল সাড়ে ২টায় ১২টি থিমেটিক প্রদর্শনী স্টল উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে।
৯ ঘণ্টা আগে