আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম থেকে পদত্যাগ করেছেন আরও চার সদস্য। চিফ প্রসিকিউটরের দায়িত্বে থাকা সৈয়দ হায়দার আলীসহ মোখলেসুর রহমান বাদল, রানা দাশ গুপ্ত ও সুলতান মাহমুদ সীমন আজ মঙ্গলবার পদত্যাগ করেছেন। এ নিয়ে গত দুই দিনে মোট ১০ প্রসিকিউটর পদত্যাগ করলেন।
প্রসিকিউশনের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেন, ‘১৪ জনের মধ্যে গতকাল ছয়জন ও আজকে চারজনের কাগজ পেয়েছি। বাকিরাও দু-এক দিনের মধ্যে পদত্যাগপত্র দেবেন।’
মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১০ সালের ২৫ মার্চ। ২০১২ সালের ২২ মার্চ ট্রাইব্যুনাল-২ নামে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়।
২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর দুটিকে একীভূত করে আবার একটি ট্রাইব্যুনাল করা হয়। এখন একটি ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব শেখ জোবায়ের আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
৩১ মিনিট আগে
নারী ও শিশুদের পুষ্টি উন্নয়নে এই কর্মসূচির আওতায় বর্তমানে ২৪৮টি উপজেলায় প্রায় ২৫ লাখ ২৯ হাজার উপকারভোগীর মধ্যে পুষ্টি চাল এবং ২৪৭টি উপজেলায় ২৯ লাখ ৭১ হাজার উপকারভোগীর মাঝে সাধারণ চাল বিতরণ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে
রাজধানী ঢাকাসহ দেশের বড় জেলা শহরগুলোর শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য গণপরিবহনব্যবস্থা চালু করতে চায় সরকার। শিক্ষার্থীদের ভোগান্তিমুক্ত, নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি যানজট কমানো এবং পরিবহন ব্যয় নিয়ন্ত্রণে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
১০ ঘণ্টা আগে
অনুষ্ঠানে শুরুতে সমবেত যন্ত্রসংগীত ‘মুক্তির মন্দির সোপান তলে’ পরিবেশিত হবে। এরপর জুলাই গণ–অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হবে। তারপর তথ্যচিত্র প্রদর্শিত হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে ইথুন বাবু অ্যান্ড ফ্রেন্ডস সংগীত পরিবেশন করবেন।
১২ ঘণ্টা আগে