
মুদ্রা পাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন রোধে ডিজিটাল লেনদেনকে আরও নজরদারিতে আনা হচ্ছে। এ লক্ষ্যে গঠিত কোর কমিটির আওতায় আরও দুটি সাব কমিটি করা হচ্ছে। সাব কমিটি দুটির একটি ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস খাতে মুদ্রা পাচার ও সন্ত্রাসী অর্থায়ন এবং অপর সাবকমিটি অব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের মুদ্রা পাচার ও সন্ত্রাসী অর্থায়ন ধরতে কাজ করবে।
দুর্নীতি দমন কমিশন (দুদক), সিআইডি ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিটের (বিএফআইইউ) নেতৃত্বে গঠিত কোর কমিটির নেতৃত্বদানকারী সংস্থা হিসেবে দুদক নতুন এ দুটি সাবকমিটি গঠন করে ৩০ অক্টোবরের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বিএফআইইউকে চিঠি দিয়েছে। চিঠিটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআরের চেয়ারম্যান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট ১৮টি দপ্তরে পাঠানো হয়েছে।
সম্প্রতি ডিজিটাল লেনদেন বেড়ে যাওয়ায়, এ মাধ্যমে মুদ্রা পাচার ও সন্ত্রাসী অর্থায়নও বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। তারই ধারাবাহিকতায় অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন এ-সংক্রান্ত কোর কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে ডিজিটাল লেনদেনকে আরও কঠোর নজরদারির আওতায় আনার পদক্ষেপ নেওয়া হয়েছে। এ কার্যক্রমে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস সাব কমিটিতে লিড এজেন্সি হিসেবে থাকবে বিএফআইইউ। আর সহায়তাকারী এজেন্সি হিসেবে থাকবে এনবিআর। আর অব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের লিড এজেন্সি হিসেবে থাকবে বিএফআইইউ। সহায়তাকারী এজেন্সি হিসেবে থাকবে এনবিআর, বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগ।
এই কার্যক্রমের সমন্বয়ের সঙ্গে জড়িত দুদকের একজন উপপরিচালক বলেন, ডিজিটাল লেনদেনের ঝুঁকিগুলো কী, তা মোকাবিলায় করণীয় কী হতে পারে–এসব বিষয় তদারকি করার জন্যই কোর কমিটির আওতায় আরও দুটি সাব কমিটি করার কাজ চলছে। এ জন্য বিআইএফইউ, দুদক ও এনবিআরের সংশ্লিষ্টদের কমিটি করার জন্য অনুরোধ জানানো হয়েছে। তারা আগামী ৩০ অক্টোবরের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দেবেন।
দুদকের মানিলন্ডারিং বিভাগের মহাপরিচালকের পক্ষ থেকে পাঠানো ওই চিঠিতে বলা হয়, প্রতিটি সাব কমিটির লিড এজেন্সি উপযুক্ত কর্মকর্তাকে কমিটিতে যুক্ত করবেন। সাব কমিটি দেশে ডিজিটাল ফাইন্যান্সিয়াল খাতে এবং অব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের মাধ্যমে মুদ্রা পাচার ও সন্ত্রাসবাদে অর্থায়নের বিভিন্ন ঘটনা ধরার পাশাপাশি ঝুঁকিপূর্ণ বিষয়গুলো কী কী তা নজরদারি করে প্রতিবেদন আকারে তুলে ধরবে।

সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
২৫ মিনিট আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
৩৪ মিনিট আগে
নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও গানম্যানের মেয়াদ বাড়াতে চান কয়েকজন রাজনীতিবিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা শুরু করেছে। কাদের ক্ষেত্রে এই সুবিধা বহাল থাকবে সে বিষয়ে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে...
১০ ঘণ্টা আগে