চলতি বছরের ডিসেম্বরে খুলে দেওয়া হবে মেট্রোরেলের এমআরটি-৬ আগারগাঁও থেকে মতিঝিল অংশ। এখন পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অংশের অগ্রগতি ৯৪ দশমিক ৭৬ শতাংশ। আর আগারগাঁও থেকে মতিঝিলের অগ্রগতি ৯৪ থেকে ৩২ শতাংশ। জুলাই মাস থেকে শুরু হবে টেস্ট রান।
আজ রবিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) আয়োজিত আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি লাইন-৬-এর পরিচালনবিষয়ক এক সেমিনারে এসব তথ্য তুলে ধরেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।
এর আগে গত বছর ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী উত্তরা থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন অন্যদিকে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত অংশের পূর্ত কাজের অগ্রগতি ৫ দশমিক ৩৭ শতাংশ। ২০২৫ সালের জুন মাসে এই অংশের উদ্বোধন করা যাবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের তথ্যমতে, আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত স্টেশনভিত্তিক বাস্তবায়ন অগ্রগতি অনুষ্ঠানে তুলে ধরা হয়।
বিজয় সরণি মেট্রোরেল স্টেশন
ইতিমধ্যে রুফ শিট ও রুফের গ্লাস এবং কনকোর্স ও প্ল্যাটফর্ম লেভেলে গ্রানাইট স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং (এমইপি) ও আর্কিটেকচারাল কাজ চলমান আছে। স্টেশন ভবনের কাজের সামগ্রিক অগ্রগতি ৮৭ শতাংশ। বৈদ্যুতিক কাজের অগ্রগতি ৮৬ শতাংশ। বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (বিএমএস), ফায়ার ডিটেকশন ও প্রোটেকশন সিস্টেম, প্লাম্বিং কাজের সমন্বিত অগ্রগতি ১৫ শতাংশ। ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ের কাজের গতি ৮৬ শতাংশ। প্রবেশ ও বাইরের নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ।
ফার্মগেট মেট্রোরেল স্টেশন
ইতিমধ্যে রুফ শিট এবং কনকোর্স ও প্ল্যাটফর্ম লেভেলে গ্রানাইট স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। রুফের গ্লাস স্থাপন কাজের অগ্রগতি ১৫ শতাংশ। বর্তমানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং (এমইপি) ও আর্কিটেকচারাল কাজ চলমান আছে। স্টেশন ভবনের স্থাপত্য কাজের সামগ্রিক অগ্রগতি ৮৮ শতাংশ। এমইপি কাজের অগ্রগতি ৮৬ শতাংশ। তন্মধ্যে বৈদ্যুতিক কাজের অগ্রগতি ৮৭ শতাংশ। বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (বিএমএস)-এর অগ্রগতি ৮০ শতাংশ। প্লাম্বিং কাজের অগ্রগতি ৮৫ শতাংশ। ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ের কাজের অগ্রগতি ৮২ শতাংশ। প্রবেশ ও বাইরের নির্মাণকাজের অসংগতি ৬০ শতাংশ।
কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশন
ইতিমধ্যে রুফ শিট স্থাপন এবং কনকোর্স ও প্ল্যাটফর্ম লেভেলে গ্রানাইট স্থাপনের কাজ শেষ হয়েছে। রুফের গ্লাস স্থাপন কাজের অগ্রগতি ১৩ শতাংশ। বর্তমানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং (এমইপি) ও আর্কিটেকচারাল কাজ চলমান আছে। স্টেশন ভবনের স্থাপত্য কাজের সামগ্রিক অগ্রগতি ৮৫ শতাংশ। এমইপি কাজের মধ্যে বৈদ্যুতিক কাজের অগ্রগতি ৮৭ শতাংশ। বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেমের (বিএমএস) অগ্রগতি ৭৯ শতাংশ। ফায়ার ডিটেকশন ও প্রোটেকশন সিস্টেম স্থাপন কাজের অগ্রগতি ৭৮ শতাংশ। প্লাম্বিং কাজের অগ্রগতি ৭৫ শতাংশ। ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ের কাজের অগ্রগতি ৮৮ শতাংশ। প্রবেশ ও বাইরের নির্মাণকাজের অগ্রগতি ৫০ শতাংশ।
শাহবাগ মেট্রোরেল স্টেশন
ইতিমধ্যে রুফ শিট ও রুফের গ্লাস স্থাপনের কাজ শেষ হয়েছে। কনকোর্স ও প্ল্যাটফর্ম লেভেলে গ্রানাইট স্থাপনের কাজের অগ্রগতি ৯৬ শতাংশ। বর্তমানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং (এমইপি) ও আর্কিটেকচারাল কাজ চলমান আছে। স্টেশন ভবনের স্থাপত্য কাজের সামগ্রিক অগ্রগতি ৯৫ শতাংশ। এমইপি কাজের মধ্যে বৈদ্যুতিক কাজের অগ্রগতি ৮৮ শতাংশ। বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (বিএমএস) কাজের অগ্রগতি ৭৫ শতাংশ। ফায়ার ডিটেকশন ও প্রোটেকশন সিস্টেম স্থাপন কাজের ৬০ দশমিক। প্লাম্বিং কাজের অগ্রগতি ৮০ শতাংশ। ভেন্টিলেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিংয়ের কাজের অগ্রগতি ৮০ শতাংশ। প্রবেশ ও বাইরের নির্মাণকাজের অগ্রগতি ৬০ শতাংশ।
ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন
ইতিমধ্যে রুফ শিট ও রুফ-এর গ্লাস স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। কনকোর্স ও প্ল্যাটফর্ম লেভেলে গ্রানাইট স্থাপন কাজের অগ্রগতি ৯৯ শতাংশ। বর্তমানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং (এমইপি) ও আর্কিটেকচারাল কাজ চলমান আছে। স্টেশন ভবনের স্থাপত্য কাজের সামগ্রিক অগ্রগতি ৯৬ শতাংশ। এমইপি কাজের মধ্যে বৈদ্যুতিক কাজের অগ্রগতি ১০ শতাংশ। বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (বিএমএস) কাজের অগ্রগতি ৮৫ শতাংশ। ফায়ার ডিটেকশন ও প্রোটেকশন সিস্টেম স্থাপন কাজের অগ্রগতি ৮০ শতাংশ। প্লাম্বিং কাজের অগ্রগতি ৯০ দশমিক। ভেন্টিলেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিংয়ের কাজের অগ্রগতি ৮৫ শতাংশ। প্রবেশ ও বাইরের নির্মাণকাজের অগ্রগতি ৯০ শতাংশ।
বাংলাদেশ সচিবালয় মেট্রোরেল স্টেশন
ইতিমধ্যে রুফ শিট ও রুফের গ্লাস স্থাপনের কাজ শেষ হয়েছে। কনকোর্স ও প্ল্যাটফর্ম লেভেলে গ্রানাইট স্থাপন কাজের অগ্রগতি ৯৮.৫০ শতাংশ। বর্তমানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং (এমইপি) ও আর্কিটেকচারাল কাজ চলমান আছে। স্টেশন ভবনের স্থাপত্য কাজের সামগ্রিক অগ্রগতি ৮৭ শতাংশ। এমইপি কাজের মধ্যে বৈদ্যুতিক কাজের অগ্রগতি ৮৬ শতাংশ। বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (বিএমএস) কাজের অগ্রগতি ৮০ শতাংশ। ফায়ার ডিটেকশন ও প্রোটেকশন সিস্টেম স্থাপন কাজের অগ্রগতি ৭৫ দশমিক। প্লাম্বিং কাজের অগ্রগতি ৮৫ শতাংশ। ভেন্টিলেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিংয়ের কাজের অগ্রগতি ৮০ শতাংশ। প্রতি প্রবেশ ও বাইরের নির্মাণকাজের অগ্রগতি ৬৫ শতাংশ।
মতিঝিল মেট্রোরেল স্টেশন
ইতিমধ্যে রুফ শিট ও রুফের গ্লাস স্থাপনের কাজ শেষ হয়েছে। কনকোর্স ও প্ল্যাটফর্ম লেভেলে গ্রানাইট স্থাপন কাজের অগ্রগতি ৮০ শতাংশ। বর্তমানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং (এমইপি) ও আর্কিটেকচারাল কাজ চলমান আছে। স্টেশন ভবনের স্থাপত্য কাজের সামগ্রিক অগ্রগতি ৮০ শতাংশ। এমইপি কাজের মধ্যে বৈদ্যুতিক কাজের অগ্রগতি ৮৯ শতাংশ। বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (বিএমএস) কাজের অগ্রগতি ৮০ শতাংশ। ফায়ার ডিটেকশন ও প্রোটেকশন সিস্টেম স্থাপন কাজের অগ্রগতি ৭৫ শতাংশ। প্লাম্বিং কাজের অগ্রগতি ৮০ শতাংশ। ভেন্টিলেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিংয়ের কাজের অগ্রগতি ৮০ শতাংশ। প্রবেশ ও বাইরের নির্মাণকাজের অগ্রগতি ৬০ শতাংশ।

আজকের মন্ত্রিসভায় যে রদবদল ও পরিবর্ধন হয়েছে, এর মূল লক্ষ্য বাংলাদেশকে আরও ভালোভাবে এগিয়ে নেওয়া এবং অতীতের সেই বাংলাদেশে যেন আর ফিরে যেতে না হয়, তা নিশ্চিত করা। প্রধানমন্ত্রী তারেক রহমান চান, সরকারের প্রত্যেক সদস্য তাঁর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের জনগণের স্বার্থে কাজ করবেন।
২৭ মিনিট আগে
রাজধানীর শান্তিনগরে সন্ত্রাসীদের হামলায় আহত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
১ ঘণ্টা আগে
সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়কব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করার এই উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
২ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, বাংলাদেশ ক্রিকেট আজ বিশ্বমঞ্চে যে গর্বের আসনে রয়েছে, তার ভিত্তি রচনায় আরাফাত রহমান কোকো যে নিঃস্বার্থ ও দূরদর্শী ভূমিকা পালন করেছেন জাতি তা চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
৪ ঘণ্টা আগে