
রাজধানীসহ দেশের বাজারে বিক্রি হওয়া খোলা তেলের ৫১ শতাংশেই ভিটামিন ‘এ’ খুঁজে পায়নি পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
আজ সোমবার দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত বাংলাদেশ খাদ্য সমৃদ্ধ করণ কর্মসূচি শীর্ষক এক সেমিনারে এ তথ্য জানান বিএসটিআইয়ের উপপরিচালক এস এম আবু সাঈদ।
আবু সাঈদ বলেন, গত অর্থবছরে বাজার থেকে খোলা ভোজ্যতেল এবং প্যাকেট ভোজ্যতেলের ২০৪টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৫১ শতাংশ খোলা তেলে ভিটামিন ‘এ’ শনাক্ত হয়নি। তবে প্যাকেটজাত তেলের ৯৮ দশমিক ৩ শতাংশে ভিটামিন ‘এ’ পাওয়া গেছে। সরকার ২০১৩ সালে ভিটামিন ‘এ’ সমৃদ্ধিকরণ আইন জারি করলেও অনেকে তা মানছে না।
উল্লেখ্য, ভোজ্যতেলের পুষ্টি সমৃদ্ধকরণকে বলে ফোর্টিফিকেশন। ভোজ্যতেলে পুষ্টির ঘাটতি পূরণের জন্য ভিটামিন এ ও ডি-এর মতো চর্বিতে দ্রবণীয় ভিটামিন যোগ করাকে বলে ফোর্টিফিকেশন। মাইক্রো নিউট্রিয়েন্টের অভাব মেটানো এবং জনস্বাস্থ্য উন্নয়নে এটি একটি কার্যকর কৌশল বলে মনে করা হয়। মূলত প্রক্রিয়াজাতকরণের সময় তেলে এসব উপাদান যোগ করা হয়।
খাদ্য মন্ত্রণালয় সচিব মাসুদুল হাসান প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের মানুষের মধ্যে একটি জনগোষ্ঠীর ভিটামিন এ-এর স্বল্পতা রয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এসব কাজ দেখভাল করছে। তবে এগুলো বাস্তবায়ন চ্যালেঞ্জিং।
সেমিনারে বিশেষজ্ঞরা জানান, বাজারে ব্যবহৃত ৬৫ শতাংশ তেলেই খোলা ড্রামে বিক্রি হয়। এসব ড্রামের গায়ে কোন প্রতিষ্ঠান কর্তৃক আমদানি করা বা উৎপাদক কে—তার নাম ঠিকানা থাকে না। এসব ড্রামে রাসায়নিক আসে। সেগুলো ধুয়ে সেটিতে তেল বাজারজাত করা হয়, যা মোটেও স্বাস্থ্যসম্মত নয়।
তবে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির কর্মকর্তারা অভিযোগ করেন, দেশের গুটিকয়েক প্রতিষ্ঠান এসব তেল আমদানি ও বাজারজাত করছে। অথচ সিটি করপোরেশন নিরাপদ খাদ্য আইনের বিভিন্ন ধারায় ক্ষুদ্র ব্যবসায়ীদের জেল জরিমানা করছে, যা মোটেও ঠিক না। তাঁরা উৎপাদনকারী বা বাজারকারী প্রতিষ্ঠানে অভিযান চালানোর অনুরোধ করেন।
গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রোভড নিউট্রিশনের কান্ট্রি ডিরেক্টর ডা. রুদাবা খন্দকার বলেন, কোনো বিষয় নিয়ে নতুন আইন করলে তা বাস্তবায়নে সমস্যা হয়। এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করে। কোনো পক্ষ আরেকজনকে যাতে অভিযোগ না দেয় এটি থেকে বেরিয়ে আসতে হবে।
এ সময় শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বলেন, দেশে খাদ্যপণ্যের কোনো সংকট নেই। তবে নিরাপদ ও সুষম খাদ্যের অভাব রয়েছে। ভোজ্যতেলে ভিটামিনের বিষয়টি অধিকাংশ মানুষই জানেন না। উৎপাদনকারীরা ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করে। খোলা তেলে ভিটামিন সমৃদ্ধ থাকে না।
উৎপাদক, বিক্রেতা ও ভোক্তার সচেতনতার ওপর জোর দিয়ে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শামীমুল হক বলেন, দেশের মানুষের অপুষ্টি ও অনুপুষ্টির অভাব আছে। মাইক্রো নিউট্রিশনের অভাব আছে। এ জন্য সচেতনতা দরকার। ক্রেতা-বিক্রেতার মধ্যে সমন্বয় থাকতে হবে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়া বলেন, নিরাপদ খাদ্যের পাশাপাশি পুষ্টি নিয়েও দেখা হচ্ছে। তাৎক্ষণিক বিপদ ঘটাবে অনিরাপদ খাদ্য। অগ্রাধিকার দিতে হবে নিরাপদ খাদ্যে। পুষ্টির ঘাটতি রয়েছে। খোলা তেল নিয়ে অভিযোগ রয়েছে। খোলা তেল বিক্রিতে আইনগত বাধা নেই। লেবেলিং প্রতিবিধানমালা দরকার।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের খাদ্য প্রকৌশল এবং টেকনোলজি বিভাগের অধ্যাপক এম বোরহান উদ্দিন।

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ২৮ মে উদ্যাপিত হবে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। আজ সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি এই তথ্য জানায়। দেশের বিভিন্ন জেলা থেকে জিলহজ মাসের চাঁদ দেখার তথ্য পাওয়ায় আগামীকাল মঙ্গলবার (১৯ মে) থেকে শুরু হচ্ছে জিলহজ...
৩১ মিনিট আগে
নির্বাচন কমিশনকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘ওনার এ ধরনের কথা শুনে আমরা অভ্যস্ত।’ আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে রিপোর্টার্স...
১ ঘণ্টা আগে
সিইসি বলেন, ‘বর্তমানে নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার সিদ্ধান্ত থাকলেও বিভিন্ন দল থেকে অলরেডি মনোনয়নের ঘোষণা দেওয়া হচ্ছে। এটা আমার কপালে চিন্তার ভাঁজ পড়েছে। যদি স্বতন্ত্র হতো, দলের মালিকানা থাকত না, দলে দলে গোলমাল হতো না।’
১ ঘণ্টা আগে
বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে কাতার। বিশেষ করে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান ও ওয়েল্ডিং খাতে বাংলাদেশি কর্মী নিতে চান বলে জানিয়েছেন দেশটির শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি।
৪ ঘণ্টা আগে