
আসন্ন গণভোটের বিষয়বস্তু জনগণের কাছে পরিষ্কার করতে এবং জনসচেতনতা বাড়াতে বড় ধরনের প্রচার কার্যক্রম হাতে নিয়েছে সরকার। দেশের প্রতিটি বিভাগে বড় আকারের কর্মশালার মাধ্যমে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের প্রশিক্ষণ দিয়ে তৃণমূল পর্যায়ে ভোটারদের কাছে গণভোটের বার্তা পৌঁছে দেওয়া হবে।
আজ রোববার (৪ জানুয়ারি) বেলা ৩টায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) ও গণভোটবিষয়ক জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক ও বিভাগীয় কমিশনাররা অংশগ্রহণ করেন।
সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, বিভাগীয় কমিশনারদের সহায়তায় প্রতিটি বিভাগে বড় আকারের সচেতনতামূলক সভা আয়োজন করা হবে। এসব সভায় সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসকসহ বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
কর্মশালা থেকে প্রাপ্ত ধারণা ও প্রস্তুতির ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা তৃণমূল পর্যায়ে সাধারণ ভোটারদের গণভোট সম্পর্কে বিস্তারিত জানাবেন এবং তাঁদের মধ্যে প্রয়োজনীয় লিফলেট বিতরণ করবেন।
সাধারণ ভোটারদের কাছে গণভোটের তথ্য আরও সহজভাবে পৌঁছে দিতে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ধর্মীয় নেতাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। পরে তাঁরা নিজ নিজ এলাকায় সাধারণ মানুষের কাছে গণভোটের বিস্তারিত তথ্য তুলে ধরবেন।
আজকের সভায় উপস্থিত সচিবরা গণভোটের জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমে নিজ নিজ দপ্তরের কাজের অগ্রগতি উপস্থাপন করেন। বিস্তারিত আলোচনার পর মাঠপর্যায়ে প্রচার কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্মেলন চলাকালে মন্ত্রী ফকির মাহবুব আনাম বেশ কয়েকটি উচ্চপর্যায়ের অধিবেশন, দ্বিপক্ষীয় বৈঠক এবং বৈশ্বিক প্রযুক্তি নেতা ও নীতি প্রণেতাদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন। তিনি ডিজিটাল রূপান্তর, এআই-চালিত উদ্ভাবন, স্মার্ট গভর্ন্যান্স এবং মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরবেন।
২৭ মিনিট আগে
মেজর মোজাফফর জানালেন, The President has been killed. মেজর জেনারেল মঞ্জুর কথাটা শুনে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে রইলেন। একটু ধাতস্থ হয়ে মেজর মোজাফফরকে বললেন, ডিভিশনাল স্টাফ অফিসার, ব্রিগেড কমান্ডারসহ সব সামরিক ঊর্ধ্বতন অফিসার যেন সকাল ৭টার মধ্যে তাঁর দপ্তরে হাজির হয়...
১ ঘণ্টা আগে
বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি এখন পোশাকশিল্প। এই শিল্পের সূচনা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে। তাঁর হাত ধরে শুরু হওয়া এই শিল্প আজ দেশের অর্থনীতির অন্যতম বড় শক্তিতে পরিণত হয়েছে। পোশাকশিল্পের ওপর ভিত্তি করেই বাংলাদেশ আগামী দিনে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে।
২ ঘণ্টা আগে
উজানের ঢল ও বৃষ্টির কারণে দেশের কয়েকটি নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। উত্তরাঞ্চলের রংপুর বিভাগের পাঁচ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে। উত্তরাঞ্চলের কয়েকটি নদীর পানি বাড়ার ফলে কোথাও কোথাও বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নদীসংলগ্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে...
৩ ঘণ্টা আগে