
নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশীদ (৭০) মারা গেছেন। আজ শুক্রবার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার সময় তাঁর মৃত্যু হয়। বাদ জুমা মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে সেনাবাহিনীর কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠান কিংডম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুসরত হোসেন আজকের পত্রিকাকে বলেন, আব্দুর রশীদ ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিনি তিন মাস ধরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।
এর আগে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সেখান থেকে দেশে ফেরার পর তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটলে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
সেনাবাহিনীতে চাকরির সময় অত্যন্ত মেধাবী অফিসার হিসেবে পরিচিত জেনারেল আব্দুর রশীদ স্পষ্টভাষী ও নির্ভীক বক্তা হিসেবে টেলিভিশনের টক শোর খুব পরিচিত মুখ। তাঁর লেখা কলাম বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়। তিনি আবাসন প্রতিষ্ঠান কিংডম গ্রুপের চেয়ারম্যান ছিলেন।
তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গিয়েছেন।

বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান লাইফলাইন প্রবাসী আয় বা রেমিট্যান্স; যা দেশের বৈদেশিক মুদ্রার জোগান, বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও প্রবাসী পরিবারের জীবিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী ভূরাজনৈতিক সংকটের মধ্যে অতি সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর সৌদি আরব
১ ঘণ্টা আগে
জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। অভিযোগ রয়েছে, স্থানীয় জনপ্রতিনিধি, অসাধু কর্মকর্তা ও দালালদের সঙ্গে মিলে সক্রিয় একটি চক্র তাঁদের এনআইডি ও পাসপোর্ট করিয়ে দিচ্ছে।
২ ঘণ্টা আগে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করার আশা করছে সরকার। প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি পরীক্ষা সফলভাবে শুরু হয়েছে। পাশাপাশি, দ্বিতীয় ইউনিটের জ্বালানি ভর্তি ও রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন
৬ ঘণ্টা আগে
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন মন্ত্রী শেখ রবিউল আলম। জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে ঢাকার এক গোলটেবিল বৈঠকে তিনি গতিসীমা কার্যকর, হেলমেটের মান হালনাগাদ, নিরাপদ লেন ও দুর্ঘটনা পরবর্তী চিকিৎসাব্যবস্থা জোরদারের উদ্যোগের কথা জানান...
৬ ঘণ্টা আগে