
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সোমবার সকালে চীন যাচ্ছেন। এ সফরে দেশটির সঙ্গে প্রায় ২০টি সমঝোতা স্মারক সই হতে পারে। অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল অর্থনীতি, অবকাঠামোগত উন্নয়ন ও বাংলাদেশ থেকে চীনে কৃষিপণ্য রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে স্মারকগুলো সই হতে পারে। এ ছাড়া উদ্বোধন হতে পারে কয়েকটি প্রকল্প।
আজ রোববার ঢাকায় এক সংবাদ সম্মেলনে চীন সফর নিয়ে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
চার দিনের এ সফরে আগামীকাল বেলা ১১টায় ঢাকা ত্যাগের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আগামী মঙ্গলবার তিনি বেইজিংয়ে ব্যবসা ও বিনিয়োগ বিষয়ে একটি সম্মেলনে যোগ দেবেন।
বুধবার তিনি চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। সেদিন স্মারকগুলো সই হতে পারে। একই দিন শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন।
বাংলাদেশের ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন। প্রধানমন্ত্রীর আগামী বৃহস্পতিবার বেলা ২টায় দেশে ফেরার কথা রয়েছে।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিনের আনুষ্ঠানিক ঘোষণার পর ভোট গ্রহণ শুরু হয়।
৪০ মিনিট আগে
এ কর্মসূচির আওতায় সারা দেশে ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এক বছর বা তার বেশি বয়সী সব নাগরিককে (গর্ভবতী নারী ব্যতীত) বিনা মূল্যে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই টিকা খাওয়ানো হবে।
২ ঘণ্টা আগে
হুমায়ুন কবির বলেন, ‘বাংলাদেশে দেড় হাজারের বেশি মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী শাসনের পতনের পর অপরাধী হিসেবে ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নেওয়া, ফ্যাসিবাদী শেখ হাসিনাকে সেখানে রাজনৈতিক কিংবা মিডিয়াতে কথা বলার সুযোগ দেওয়া ভারতের গণতান্ত্রিক শিষ্টাচার পরিপন্থী।’
৪ ঘণ্টা আগে
শরতের রোদ-বৃষ্টির খেলায় বিদ্যুতের চাহিদা ১৪ হাজার থেকে ১৮ হাজার মেগাওয়াটের মধ্যে ওঠানামা করছে। গরম বেড়ে যাওয়ায় ১০ আগস্ট মধ্যরাতের পর ৩ হাজার ৭০০ মেগাওয়াট লোডশেডিং করা হয়, যা দেশে সর্বকালের রেকর্ড। এমন পরিস্থিতিতেও উৎপাদন সক্ষমতা থাকার পরও জ্বালানির অভাবে দেশের মোট ২৯ হাজার মেগাওয়াট...
১৩ ঘণ্টা আগে