
দ্রুততম সময়ের মধ্যে বিমানবন্দরে পিসিআর টেস্ট মেশিন বসানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। মন্ত্রী বলেন, 'সক্ষমতার দিক থেকে সাতটি কোম্পানিকে আমলে নেওয়া হয়েছে। এই সাত কোম্পানির মধ্য থেকেই কাজ দেওয়া হবে। কারা কাজ পাবে এই সিদ্ধান্ত আজকেই হয়ে যাবে।'
এর আগে আজ মঙ্গলবার সকাল থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে প্রবাসী কল্যাণ ভবনের সামনে র্যাপিড পিসিআর ল্যাব বা করোনা পরীক্ষার মেশিন বসানোর দাবিতে আমরণ অনশনের ঘোষণা দেয় দুবাইসহ বিভিন্ন দেশগামী প্রবাসীরা। দুপুর পর্যন্ত তাঁরা বিক্ষোভ করে। তাঁদের দাবির প্রেক্ষিতে দ্রুত বিষয়টি সমাধানের লক্ষ্যে প্রবাসীদের সঙ্গে আলোচনায় বসে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আলোচনা শেষে সাংবাদিকদের সিদ্ধান্ত জানানো হয়।
প্রবাসী কর্মীরা বলছেন, 'আগস্ট মাসে আরব আমিরাত জানিয়েছে কোনো দেশের বিমানবন্দরে ল্যাব না থাকলে সে দেশের নাগরিকেরা আমিরাতে যেতে পারবেন না। এর এক মাস পেরিয়ে গেলেও স্বাস্থ্য অধিদপ্তর ল্যাব স্থাপনের উদ্যোগ নেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ। প্রবাসীরা আন্দোলন করার পর প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি নির্দেশনা দিলেন, তাতেও গড়িমসি। অথচ নেপাল, পাকিস্তানের মতো দেশগুলোও এক মাস আগেই ল্যাব স্থাপন করেছে। তাঁদের কর্মীরা আরব আমিরাতে যেতে পারছে।'

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে ৯ কার্যদিবসে। সময়ের হিসাবে সংক্ষিপ্ত হলেও এই অধিবেশন ছিল উত্তেজনায় ভরা। প্রায় প্রতিটি কার্যদিবসে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে দফায় দফায় হয়েছে তীব্র বিতর্ক। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে একাধিকবার সংসদে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
৩ ঘণ্টা আগে
বিগত ১৮ বছরে বিদ্যুৎ ও গ্যাস খাতকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেছেন, এই ধ্বংসস্তূপ থেকে বিদ্যুৎ ও গ্যাস খাতকে পুনর্গঠন করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সরকারকে সময় দিতে হবে। তিনি আশ্বস্ত করে বলেন, সরকারকে
৭ ঘণ্টা আগে
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন এবার রাষ্ট্রকে, দেশকে আমরা পুনর্গঠন করি। আগামী তিন মাসে আমাদের ডেঙ্গুর সমস্যা সমাধানের চেষ্টা করি। হয়তো আমরা শতভাগ পারব না, কিন্তু অন্তত ৮০ শতাংশ পারব।’
৭ ঘণ্টা আগে
জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী। তিনি গুম ও খুন হওয়া স্বজনদের গণভবনে ডেকে তাঁদের স্ত্রী-সন্তানদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতেন। পক্ষান্তরে তাঁর ভেতরেই লুকিয়ে থাকত গুম-খুনে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব।
৯ ঘণ্টা আগে